1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

দীঘি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ও ‘ধামাকা’ ছবিতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হলেন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৬০৭ সময় দর্শন

বিনোদন ডেস্ক :  ঢালিউডে শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া দীঘি পড়াশুনার কারণে দীর্ঘ সময় বড় পর্দা থেকে দূরে ছিলেন । এবার দুটি ছবিতে এবার নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সম্প্রতি শাপলা মিডিয়ার দুটি ছবিতে দীঘি চুক্তিবদ্ধ হয়েছেন।

এর মধ্যে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ নামের একটি ছবির শুটিংও শুরু হয়েছে। আরেকটির নাম ‘ধামাকা’। দুটি ছবিতেই দীঘির নায়ক শান্ত খান।

গ্রামীণফোনের ‘বাবা জানো আমাদের একটা ময়না পাখি আছে না’ বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজে কাজ শুরু হয় ছোট্ট দীঘির। এরপর তিনি চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- লীলা মন্থন, দ্য স্পিড, চাচ্চু আমার চাচ্চু, রিকসাওয়ালার ছেলে, অবুঝ শিশু, ১ টাকার বউ, বাবা আমার বাবা, সাজঘর, চাচ্চু, দাদীমা, কাবুলিওয়ালা ইত্যাদি উল্লেখযোগ্য।

দীঘি বলেন, প্রথম থেকেই আমি কোন ছবি করব আর কোনটা করব না তার সিদ্ধান্ত নিতেন মা। মা বেঁচে নেই। এখন আমার সব সিদ্ধান্ত নেন বাবা। শাপলা মিডিয়া এই সময়ে সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান। সেলিম আংকেলও (শাপলা মিডিয়ার কর্ণধার) আমাকে মেয়ের মতো স্নেহ করেন। বাবা ভেবে দেখেছেন এই ছবিতে কাজ করলে আমার জন্য ভালো হবে। আমিও বাবার কথায় রাজি হয়েছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host