1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

আমার নাকি শারীরিক ত্রুটি রয়েছে: রোশান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০২ সময় দর্শন
আমার নাকি শারীরিক ত্রুটি রয়েছে: রোশান

বিনোদন ডেস্ক

দীর্ঘ দিন ধরে আলাদা থাকছেন শ্রাবন্তী চ‌্যাটার্জি ও রোশান সিং। বিয়েবিচ্ছেদ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। কিন্তু কী কারণে এ জুটির সংসারে টানাপড়েন তৈরি হয়েছে সেই প্রশ্ন অনেকের। যদিও বিষয়টি নিয়ে কখনো কথা বলেননি এই দম্পতি। তবে শ্রাবন্তীর কিছু মন্তব‌্য সামনে এনেছেন রোশান। যা নিয়ে চলছে সমালোচনা।

রোশান সিং ভারতীয় একটি সংবাদমাধ‌্যমে বলেন—‘শ্রাবন্তীর অনেক বন্ধুর সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। তাদের থেকেই খবর পেয়েছি শ্রাবন্তী নাকি বলেছে, আমি মোটা। ওজন বেশি হওয়ার জন্য আমি নাকি সঙ্গমে সক্রিয় নই। এ রকম নোংরা অভিযোগও আমাকে শুনতে হচ্ছে। শ্রাবন্তীর মুখ থেকে না শুনলেও যারা আমাকে জানিয়েছেন, তারা আমার বিশ্বস্ত বন্ধু।’

রোশানকে চোর অপবাদ দিয়েছেন শ্রাবন্তী। তা জানিয়ে রোশান বলেন, ‘আমি চোর অপবাদও পেয়েছি। আমি নাকি শ্রাবন্তীর এক কোটি রুপি নিয়ে চলে এসেছি! আমার প্রাক্তন বান্ধবীকে ফোন করে আমার বিষয়ে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে। ওদের রাজনৈতিক ক্ষমতা বেশি। ওরা চাইলে আমার সঙ্গে নাকি যা খুশি করতে পারে। আমার পরিবারকেও টেনে এনে অসম্মান করা হচ্ছে।’

রোশানের প্রাক্তন প্রেমিকাকে ফোন করে বিয়েবিচ্ছেদের কথাও জানিয়েছেন শ্রাবন্তী। যা জেনে বিস্মিত রোশান। বিষয়টি উল্লেখ করে রোশান বলেন—‘প্রাক্তন প্রেমিকার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। ফোন করে তাকে বিবাহবিচ্ছেদের কথা বলার মানে কী?’

২০০৩ সালে পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। এই দম্পতির সন্তান অভিমন্যু। রাজীবের সঙ্গে ছাড়াছাড়ির পর প্রেমিক কৃষাণ ভিরাজকে বিয়ে করেন এই অভিনেত্রী। ২০১৬ সালের জুলাইয়ে শ্রাবন্তী ও কৃষাণের বিয়ে হয়। কিন্তু বছর পেরুতেই বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী। ২০১৯ সালে রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host