1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ওপার বাংলার একটি ওয়েবসিরিজে মুন্সীগঞ্জের বাঁধন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৫০২ সময় দর্শন
বিনোদন ডেস্ক:  কান চলচ্চিত্র উৎসবে ডিজাইনার পোশাকের ভিড়ে এ বছর নজর কেড়েছিল একটি ঢাকাই জামদানি শাড়ি। শাড়িটি পরেছিলেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধন।
বাঁধন এ পার বাংলাতেও এখন পরিচিত মুখ। সৌজন্যে একটি ওয়েব সিরিজ। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজটি মুক্তি পেতে চলেছে ১৩ অগস্ট।
ছবিটি বানাতে দেড় বছর সময় লেগেছিল। তবে বাঁধন প্রথমবার ছবিটি দেখেন কান-এই। ছবির পরিচালক আবদুল্লাহ মহম্মদ সাদ তাঁকে বলেছিলেন, কান-এই পর্দার রেহানার সঙ্গে বাঁধনের দেখা হবে। প্রথমবার ছবিটি পর্দায় দেখার পাশাপাশি দর্শকদের প্রশংসা পেয়ে আনন্দে কেঁদে ফেলেছিলেন বাঁধন।
বাঁধনের বয়স ৩৭। জন্ম বাংলাদেশের মুন্সীগঞ্জে। তিনি একজন পেশাদার দন্তচিকিৎসক। বাংলাদেশের ডেন্টাল কলেজ থেকে বিডিএস পাস।
২০১০ সালে প্রথম সিনেমায় অভিনয় করেন বাঁধন। ওই বছরই বিয়েও করেন। স্বামী মসরুর হোসেন সিদ্দিকি সনেট বয়সে অনেকটাই বড় তাঁর থেকে। চার বছর পর বিচ্ছেদ হয় দু’জনের।
ততদিনে এক কন্যার মা হয়েছেন বাঁধন। মেয়ে সায়রা এখন তাঁর সঙ্গেই থাকেন। বাঁধন একা-মা। আপাতত অভিনয় আর মেয়েকে নিয়েই তাঁর জগৎ। তবে বাঁধন জানিয়েছেন, তিনি আপাতত বাঁধন ছিঁড়তেই আগ্রহী। নিজের অভিনয় ক্ষমতা নিয়ে আরও পরীক্ষা নীরিক্ষা করতে চান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host