1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ভুয়া ভ্যাকসিন নেওয়ার ৪ দিন পর অসুস্থ মিমি

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৩৬২ সময় দর্শন

পশ্চিমবঙ্গের কসবা এলাকায় বিনামূল্যে করোনা টিকা দেওয়া হচ্ছিলো। সেখানে উপস্থিত থেকে সবাইকে উৎসাহিত করতে নিজেও ভ্যাকসিন নিয়েছিলেন টলিউড অভিনেত্রী ও তৃণমূলের সাংসদ মিমি চক্রবর্তী। টিকা নেওয়ার ৪ দিন পর অসুস্থ হয়ে পড়েছেন মিমি। ডিহাইড্রেশনের সমস্যায় ভুগছেন তিনি। নেমে গিয়েছে রক্তচাপও। পাশাপাশি পেটের যন্ত্রণাতেও ভুগছেন তিনি। মিমিকে সম্ভবত হাম বা বিসিজির টিকা কিংবা পাউডার গোলা পানি দেওয়া হয়েছিল বলে দাবি কলকাতার ফরেন্সিক বিশেষজ্ঞদের।

প্রশ্ন উঠছে অসুস্থতা কি ভুয়া টিকার প্রভাব? এ নিয়ে বাড়ছে সন্দেহ।

অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, শরীরে ভুয়া টিকা গেছে এই খবর জানার পর থেকেই স্বাভাবিকভাবে উদ্বিগ্ন ছিলেন সাংসদ। শনিবার সকালে আচমকাই তিনি অসুস্থ বোধ করেন। তবে কি কারণে অসুস্থ হয়ে পড়েছেন তিনি, তা এখনও স্পষ্ট নয়। তবে শরীরে ভুয়া টিকা গিয়েছে এই খবর সামনে আসার পরেই একাধিক টেস্ট করিয়েছিলেন এই সাংসদ। আপাতত চিকিৎসকদের পরামর্শ মতো বাড়িতেই রয়েছেন তিনি।

টিকা নেওয়ার পর একটি ভিডিও বার্তায় মিমি জানিয়েছিলেন, ‘আমি সুস্থ আছি। যারা সেদিন ভ্যাকসিন নিয়েছি আমরা সবাই প্রতারিত। আমি যখন সুস্থ আছি আপনাদেরও কিছু হবে না।

এই ঘটনার মূলে হিসেবে চিহ্নিত করা হয়েছে দেবাঞ্জন দেব নামে এক ব্যক্তিকে। যিনি নিজেকে আইএএস অফিসার এবং কলকাতা পৌরসভার যুগ্ম-কমিশনার হিসেবে ভুয়া পরিচয় দিয়েছিলেন। তাকে খোঁজার চেষ্টা চালাচ্ছে কলকাতা পুলিশ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host