1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

আয়রার জন্মদিনে মিথিলার শুভেচ্ছা, নিরব তাহসান

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৩৬৪ সময় দর্শন

তাহসান রহমান খান এবং রাফিয়াত রাশিদ মিথিলার একমাত্র কন্যা আয়রা ৮ বছরে পা দিল। স্বাভাবিক ভাবেই তার বিশেষ দিনে অত্যন্ত স্মৃতিমধুর মিথিলার। ঠিক ৮ বছর আগে ফিরে গেলেন তিনি যে দিন প্রথমবার সন্তানকে দেখেছিলেন, প্রথম কোলে নিয়েছিলেন তাকে।

ইনস্টাগ্রামে অনেকগুলি ছবির একটি কোলাজ পোস্ট করেছেন মিথিলা। উপরের দিকে রয়েছে আয়রার জন্মের মুহূর্তের ছবি। তার সঙ্গেই রয়েছে মিথিলার সঙ্গে তার নানা বয়সের নানা মুহূর্ত। বিবরণীতে আয়রাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মিথিলা লিখেছেন, ‘তোমাকে পাওয়া আমার সৌভাগ্য। মাতৃত্বের আনন্দময় ৮ বছর’। শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে শবনম ফারিয়ার মতো দুই বাংলার অনেক তারকা জন্মদিনে ভালবাসা জানিয়েছেন আয়রাকে।

অন্য দিকে, কোভিড বাধা হয়ে দাঁড়িয়েছে আয়রা এবং সৃজিত মুখোপাধ্যায়ের পথে। মিথিলার সঙ্গে সে বাংলাদেশে। অগত্যা ভিডিও কলেই শুভেচ্ছা জানাতে হয়েছে আয়রাকে। সেই সাক্ষাতেরই স্ক্রিনশট ভেসে উঠল সৃজিতের ইনস্টাগ্রামের দেওয়ালে। তিনি লিখলেন, ‘যার জন্য আমার জীবনটা একটু হলেও সার্থক, তাকে জন্মদিনের শুভেচ্ছা। তার জন্যই এই কঠিন সময় হাসতে পারছি’।

তবে তাহসানের নেটমাধ্যমে মেয়েকে নিয়ে এখনও পর্যন্ত কোনও পোস্ট দেখা যায়নি। তবে এই দিন বিশেষ কোনও পোস্ট না থাকলেও মাঝেমধ্যেই তাঁর ইনস্টাগ্রামের দেওয়ালে ভেসে ওঠে মেয়ের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি, ভিডিও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host