1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বনানী কবরস্থানে নেওয়া হয়েছে কবরীকে

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৩৫৮ সময় দর্শন

বনানী কবরস্থানে নেওয়া হয়েছে বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরীকে। শনিবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে বনানী কবরস্থানে নেওয়া হয় তার মরদেহ। সেখানে নামাজের জানাজা শেষে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। পরে এই কবরস্থানেই তাকে সমাহিত করা হবে।

এর আগে সকালে কবরীর ছেলে শাকের চিশতী জানিয়েছিলেন, দুপুর ১২টার দিকে বাসায় নেওয়া হবে সারাহ বেগম কবরীকে। সেখানে ৩০ মিনিট রাখা হবে তাকে। পরে বাদ জোহর তার মরদেহ নেওয়া হবে বনানী কবরস্থানে। সেখানেই হবে তার নামাজে জানাজা। এরপর গার্ড অব অনার প্রদান শেষে সমাহিত করা হবে দেশের চলচ্চিত্রের এই উজ্জ্বল নক্ষত্রকে।

গত ৫ এপ্রিল পরীক্ষায় কবরীর করোনা শনাক্ত হয়। সেদিন রাতেই তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ শয্যা খালি না থাকায় পরে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’খ্যাত কবরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host