1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

পাবনা থেকে ফিরেই টিকা নিলেন শাকিব

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩৬২ সময় দর্শন

করোনা ভাইরাসের টিকা নিলেন ঢালিউড সুপাস্টার শাকিব খান। সোমবার দুপুরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজিতে টিকার প্রথম ডোজ নিয়েছেন এ অভিনেতা। টিকা নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ করেছি।’

সোমবার সকালে পাবনা থেকে ঢাকায় ফিরেছেন শাকিব খান। আরও আগেই ভ্যাকসিন নিতে চেয়েছিলেন কিন্তু টানা শুটিং থাকায় পারেননি। শিগগিরই দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা রয়েছে শাকিব খানের। তাই ঢাকা ফিরেই টিকা নিয়েছেন তিনি।

ওয়াজেদ আলী সুমন পরিচারিত ‘অন্তরাত্মা’ সিনেমার চিত্রায়ণ করছিলেন শাকিব খান। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দর্শনা বণিক। সিনেমাটি প্রযোজনা করেছেন সোহানী সরকার। আসছে ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

‘অন্তরাত্মা’ ছাড়াও শিগগিরই ‘লিডার’ নামে আরেকটি চলচ্চিত্রের শুটিং শুরু করার কথা রয়েছে শাকিবের; তরুণ নির্মাতা তপু খানের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host