1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিয়ে করছেন মৌসুমী ও ওমর সানীর ছেলে

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৩৮৫ সময় দর্শন

১৯৯৫ সালের ৪ মার্চ। এরপর ২৫ বছর একসাথে আছেন ঢালিউডের জনপ্রিয় দম্পতি মৌসুমী ও ওমর সানী। এক মেয়ে ও এক ছেলের সুখের সংসার তাদের। এবার সেই সংসারে যোগ হয়েছেন আরো এক সদস্য। কেননা তাদের ছেলে ফারদিন বিয়ে করেছেন। তাদের সংসারে এসেছেন ছেলের বউ অর্থাৎ পুত্রবধূ।

সানী-মৌসুমীর ছেলে ফারদীন এহসান স্বাধীন স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করেছেন। তার ফেসবুকে একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। পাশাপাশি যুক্ত করেছেন লাইফ ইভেন্ট।

স্বাধীনের ফেসবুক সূত্রে জানা যায়, ২৬ মার্চ বিয়ে করেছেন তিনি। পরে তিনি ছবিও শেয়ার করেছেন ২৬ মার্চ। তার স্ত্রীর নাম সাদিয়া রহমান আয়েশা।

ছেলে বিয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওমর সানী নিজেই। সোমবার (২৯ মার্চ) সন্ধ্যায় তিনি বলেন, ২৬ মার্চ আমার ছেলের আকদ সম্পন্ন হয়েছে। আকদ করে আমরা বউ নিয়ে এসেছি। ওদের জন্য দোয়া করবেন।

কুমিল্লার মেয়ে আয়েশা জন্মসূত্রে বাংলাদেশি হলেও মা-বাবার সঙ্গে কানাডায় থাকেন। তাঁর পড়াশোনা ও বেড়ে ওঠা সেখানেই। কয়েক মাসে আগে ফারদীনের সঙ্গে আয়েশার পরিচয়।

একপর্যায়ে তাঁদের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব, এরপর ভালো লাগা। সে কথা দুই পরিবারের সঙ্গে ভাগাভাগি করেন দুজন। এরপর পারিবারিক আলোচনার ভিত্তিতে বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host