1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

আলিয়া ভাটের নামে মামলা

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৩৭২ সময় দর্শন

 বলিউডের অভিনেত্রী আলিয়া ভাট দারুণ সময় পার করছেন ক্যারিয়ারে। খুব অল্প সময়েই তিনি নিজেকে প্রমাণ করেছেন তূখোড় একজন অভিনেত্রী হিসেবে। বাবা কিংবা কোনো আত্মীয়ের জোরে নয়, তিনি যে নিজের যোগ্যতা ও অভিনয়ের দক্ষতায় এগিয়ে তারও প্রমাণ দিয়েছেন।

তার কাজগুলো নিয়ে ভক্ত-দর্শক তো বটেই, ইন্ডাস্ট্রির লোকেরাও দারুণ আগ্রহী। সর্বশেষ তিনি প্রশংসায় ভেসেছেন সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাঠিওয়াড়ি’ সিনেমার পোস্টার ও ফার্স্ট টিজারে হাজির হয়ে। ছবিটি আলিয়ার ক্যারিয়ারে সাফল্যের নতুন পালক যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

কিন্তু এই সিনেমার জন্যই নায়িকার ভাগ্যে জুটলো মামলা। গাঙ্গুবাঈয়ের মানহানি করা হয়েছে এমন অভিযোগে মামলাটি করেছেন গাঙ্গুবাঈয়ের দত্তক ছেলে হিসেবে দাবি করা বাবুরাওজি শাহ।

ভারতের বেশ কিছু গণমাধ্যম খবর প্রকাশ করেছে, মুম্বাইয়ের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে অভিনেত্রী আলিয়া ভাটের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার সঙ্গে আসামির তালিকায় আছেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি ও চিত্রনাট্যকারও।

সেই মামলার প্রেক্ষিতে ২১ মে তাদের আদালতে উপস্থিত হতে বলা হয়েছে।

বাবুরাওজির অভিযোগ, ‘বইয়ে গাঙ্গুবাঈকে নিয়ে যে অধ্যায় লেখা হয়েছে সেটি মানহানিকর। এর মাধ্যমে তার খ্যাতিকে কলঙ্কিত করা হয়েছে। উপন্যাসে বাবুরাওজির মৃত মায়ের গোপনীয়তা ও আত্মসম্মানের অধিকারের লঙ্ঘন করা হয়েছে। তাই সঞ্জয় লীলা বানসালি যে উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন সেটিও মানহানিকর। আলিয়ার উচিত ছিলো এই চরিত্রে অভিনয়ের আগে সতর্ক থাকা।’

জানা যায়, প্রথমে বাবুরাওজি শাহ মুম্বাই সিভিল আদালতে মামলা করেছিলেন। সেই মামলা খারিজ করে দেয় আদালত। সেখানে উপন্যাসটি নিয়ে তীব্র প্রতিবাদ করেন তিনি। এর পাশাপাশি সিনেমার ট্রেলার যাতে প্রকাশ না হয় তার জন্যও তিনি আবেদন করেন।

তখন আদালত জানান, বইটি প্রকাশ হয়েছে ২০১১ সালে। তিনি অভিযোগ করেছেন ২০২০ সালে। এ ছাড়া গাঙ্গুবাঈয়ের দত্তক ছেলে হিসেবেও তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। পরে তিনি মুম্বাইয়ের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host