1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

৭ কোটিতে তারকা কিনেছে বিজেপি, দাবি শ্রীলেখার

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৩০৮ সময় দর্শন

এক তারকাকে দলে পেতে বিজেপি ৭ কোটি টাকা দিয়েছে বলে দাবি করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দাবি করার পরেই শুরু হয়েছে বিতর্ক।

তবে অভিযোগের স্বপক্ষে প্রমাণ দিতে না পারলে শ্রীলেখার বিরুদ্ধে বিজেপি আইনি পথে হাঁটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আরেক অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রিমঝিম মিত্র।

শ্রীলেখা সোমবার ফেসবুকে লেখেন, তিনি জানতে পেরেছেন, কোনো এক তারকাকে দলে নেওয়ার জন্য নাকি বিজেপির পক্ষ থেকে ৭ কোটি টাকা দেওয়া হয়েছে। সেই পোস্টে অনেকেই নানা মন্তব্য করেছেন।

সেখানেই বিজেপির সদস্য রিমঝিম এসে প্রশ্ন তোলেন, ‘কাকে’? যদিও শ্রীলেখা সেই প্রশ্নের উত্তর দেননি। কিন্তু ততক্ষণে শ্রীলেখার এই পোস্টের তলায় মন্তব্যের ঝড় বইতে শুরু করেছে। শ্রীলেখা এর পরে রিমঝিমের উদ্দেশে লেখেন, প্রমাণসহ নামটি তিনি জানাবেন। তাতেই রিমঝিম হুঁশিয়ারি দেন, নাম এবং প্রমাণ দেখাতে না পারলে দল আইনের পথে হাঁটবে।

এ বিষয়ে দেশটির এক গণমাধ্যমকে তিনি বলেন, ‘রিমঝিম মিত্রকে প্রমাণ দেওয়ার দায় আমার নেই। যে দল বলে, ভোটে জিতলে চিটফান্ডের টাকা ফেরত দেব, সেই দলের লোককে কোনো প্রমাণ দেওয়ার দায় আমি অনুভব করি না। আগে ওরা আইনি পদক্ষেপ নিক, তারপরে প্রমাণ দেওয়ার কথা ভাবব।’

তার দাবি, বিষয়টি কানে এসেছে বলেই তিনি লিখেছেন। কারও নাম করেননি। ‘বিজেপি ভয় দেখাতেই পারে। কারণ ওদের কাছে টাকা আছে। টাকার জোরেই ওরা সাধারণ মানুষকেও ভয় দেখাতে পারে,’-বলেন শ্রীলেখা।

এখানেই থামেননি শ্রীলেখা। তার মতে, রিমঝিম যখন বিজেপিতে যোগদান করেন, তখন বলেছিলেন, টলিউডে কাজ পাচ্ছেন না বলেই এমন সিদ্ধান্ত। নিরাপত্তার জন্য নাকি রিমঝিম ওই দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রীলেখার পোস্টের তলায় রিমঝিম অবশ্য লিখেছেন, শ্রীলেখা তার বড় দিদির মতো। তাই তিনি নাম জানতে চেয়েছেন।

এ বিষয়ে শ্রীলেখার মন্তব্য, ‘কেউ কারও বড় দিদিকে এভাবে প্রকাশ্যে আইনি পদক্ষেপের হুমকি দেয় না।’

এ প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ অবাস্তব এবং ভিত্তিহীন অভিযোগ। এতটাই অবাস্তব যে হাসতেও কষ্ট হচ্ছে।’

সূত্র : আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host