সংবাদ ডেস্ক:১৭ বছরের ক্লাব ক্যারিয়ারে যেটি হয়নি এবার সেটিই হলো বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে। ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখে মাঠের
সংবাদ ডেস্ক: অতিরিক্ত সময়ের শুরু আর শেষে দারুণ দুটি সেভ করে ম্যাচ নিলেন টাইব্রেকারে। সঙ্গে ভাগ্যও ছিল সহায়। টাইব্রেকারে গিয়ে তো তিনিই হয়ে গেলেন ম্যাচের নায়ক। প্রতিপক্ষের প্রথম দুটি শট ঠেকিয়ে জয়ের পথ দেখালেন বার্সা গোলকিপার মার্ক–আন্ড্রে টের স্টেগেন। স্প্যানিশ সুপার কাপের সেমিতে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে ফাইনালে উঠল ফুটবল ক্লাব বার্সেলোনা। কোর্দোবায় বুধবার রাতে প্রথম সেমি–ফাইনালে ফ্রেংকি ডি ইয়ংয়ের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে সমতা টানেন মিকেল ওইয়ারসাবাল। অতিরিক্ত সময়ও ১–১ সমতায় শেষের পর টাইব্রেকারে ৩–২ ব্যবধানে জিতে শিরোপা লড়াইয়ে পা রাখে রোনাল্ড কুমানের দল। পেনাল্টি শুট আউটে জন বাউতিস্তা ও ওইয়ারসাবালের শট ঠেকিয়ে দেন টের স্টেগেন। আর সোসিয়েদাদের উইলিয়ান জোসে বল মারেন মারেন পোস্টে। দলটির সফল শট নেন মিকেল মেরিনো ও আদনান ইয়ানুজাই। আর বার্সেলোনার হয়ে প্রথম শট পোস্টে মারেন ডি ইয়ং। পরের দুটি শটে সফল উসমান দেম্বেলে ও মিরালেম পিয়ানিচ। উড়িয়ে বল মারেন অঁতোয়ান গ্রিজমান। শেষে রিকি পুস জালে বল পাঠালে উচ্ছ্বাসে ভাসে বার্সেলোনা।
সংবাদ ডেস্ক: সিডনি টেস্টের অনেক ঘটনা আর নাটকীয়তার মাঝে অন্যতম আলোচিত বিষয় ছিল রবিচন্দ্রন অশ্বিনকে অজি অধিনায়ক টিম পেইনের স্লেজিং। সিডনিতে পেইনের শেষদিন একেবারে দুঃস্বপ্নের মতো কেটেছে। তিনটি ক্যাচ ফস্কানোর পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিনকে ‘কুরুচিকর’ ভাষায় স্লেজিং করায় সমালোচনার মুখে পড়েছেন পেইন। ম্যাচের শেষে অবশ্য সেই ধরনের ভাষা ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন। সাফাই দিয়ে বলেছেন, ‘আমিও মানুষ।‘ আজ মঙ্গলবার মঙ্গলবার আচমকা সংবাদমাধ্যমের সামনে হাজির হন পেইন। তার উদ্দেশ্য ছিল কিছু বিষয়ে সবাইকে জানানো। তার মাঝে অন্যতম হলো অশ্বিন ইস্যু। সেই ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে পেইন বলেন, ‘সব ছিল খেলার অংশ (অশ্বিনের সঙ্গে কথার লড়াই)। এর মাঝে অন্য কিছু ছিল না। গতকাল ম্যাচ শেষে খুব দ্রুতই অশ্বিনের সঙ্গে কথা বলেছি। তাকে বলেছি, “শেষ পর্যন্ত আমিই বোকা বনে গেলাম, তাই না?” মুখে কথার ঝড় তোলার পর ক্যাচ ছাড়লাম… এটা নিয়ে আমরা হাসাহাসি করেছি।‘ অজি অধিনায়ক আরও বলেন,
সংবাদ ডেস্ক: জাতীয় দলের ডাকে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি–টোয়েন্টি লিগ ছেড়ে যাচ্ছেন আফগানিস্তানের তিন তারকা ক্রিকেটার রশিদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নাবী। সোমবার মেলবোর্ন স্টারসের বিপক্ষে এবারের আসরে নিজের শেষ ম্যাচটি খেলবেন গত দশকের সেরা টি–টোয়েন্টি ক্রিকেটার রশিদ। শুধু অ্যাডিলেইড স্ট্রাইকার্সের রশিদ একাই নন, বিগ ব্যাশ ছেড়ে যাচ্ছেন ব্রিসবেন হিটের মুজিব ও মেলবোর্ন রেনেগেডসের নাবীও। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে সোজা আরব আমিরাত চলে যাবেন এ তিন ক্রিকেটার। এদিকে সোমবারের ম্যাচে রশিদকে পেলেও, তারকা পেসার পিটার সিডলকে পাচ্ছে না অ্যাডিলেইড। মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে খেলা সবশেষ ম্যাচে বাম হাতের বুড়ো আঙুলে ব্যথা পেয়েছেন সিডল। স্ক্যানের পর সেখানে চিড় ধরা পড়েছে। ফলে সোমবারের ম্যাচ খেলা হবে না তার। আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজটি প্রাথমিকভাবে জানুয়ারির ১৮ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতার ভিত্তিতে সেটি পিছিয়ে নেয়া হয়েছে ২১ জানুয়ারি তারিখে। সিরিজটি ওমানে আয়োজনের কথা প্রায় চূড়ান্ত হয়ে গেলেও, শেষতক আমিরাতেই করা হচ্ছে। এ সিরিজে খেলতেই বিগ ব্যাশ ছেড়ে যাচ্ছেন রশিদ, মুজিব ও নাবী। শুক্রবার রশিদের দল এডিলেইডের বিপক্ষে ৭১ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন নাবী। তিনি এরই মধ্যে আমিরাতের উদ্দেশে রওনা হয়ে গেছেন। ফলে সোমবার মুজিবের ব্রিসবেনের বিপক্ষে খেলা হবে না তার।
সংবাদ ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এমিরেটস এয়ারলাইনস যোগে রোববার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের
সংবাদ ডেস্ক: এই বছরের আইপিএলের নিলামের সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে ১১ ফেব্রুয়ারি। আইপিএল গভর্নিং কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। আগামী ২০ জানুয়ারির মধ্যে টুর্নামেন্টে অংশ নেয়া আট ফ্র্যাঞ্চাইজিকে জানাতে হবে কোন কোন ক্রিকেটারকে কারা রাখতে চায়, আর কোন কোন ক্রিকেটারকে কারা রিলিজ করে দিতে চায়। যদিও আইপিএলের সূচী নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি তারা।
সংবাদ ডেস্ক: ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী থাকল বৃহস্পতিবারের সিডনি। ১৪৪ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম মহিলা আম্পায়ার হয়ে নজির গড়লেন অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক। ভারত–অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব সামলান তিনি।
সংবাদ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ জন লুইস ঢাকায় এসে পৌঁছেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছান এই ইংলিশ কোচ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও বাংলাদেশের নিউজিল্যান্ড
চাটমোহর (পাবনা) প্রতিনিধি সমাজ কে মাদকমুক্ত করার লক্ষ্যে পাবনার চাটমোহরে সামাজিক সংগঠন “সামাজিক বন্ধন” এর আয়োজনে চাটমোহর সরকারি ডিগ্রী কলেজ খেলার মাঠে বৃহস্পতিবার সকালে মাদকবিরোধী অনূর্ধ্ব 15 ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
সংবাদ ডেস্ক: সিডনিতে বৃহস্পতিবার সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। এ ম্যাচে চতুর্থ আম্পায়ারের (রিজার্ভ) দায়িত্বে যে থাকবেন, তিনি একজন নারী। তার নাম ক্লেয়ার পোলোসাক। ছেলেদের টেস্টে এই প্রথম কোনো