1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

ব্যস্ততা বেড়েছে ফারিয়ার

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৫০২ সময় দর্শন

ছোট পর্দায় ব্যস্ততা বেড়েছে লাক্স তারকা ফারিয়া শাহরিনের। মাঝে খানিকটা বিরতির পর আবারো নাটকে নিয়মিত হয়েছেন তিনি। পাশাপাশি নিজের চরিত্র এবং গল্প নির্বাচনে আগের থেকে চুজিও হয়েছেন ফারিয়া। যে কারণে গেল কয়েক মাসে বেশ কয়েকটি ভালো গল্পের নাটকে দেখা মিলিছে তার। পেয়েছে দর্শকপ্রিয়তাও।

সেই ধারাবাহিকতায় ‘ডেয়ারিং কেয়ারিং’ নামের নতুন একটি নাটকে অভিনয় করেছেন ফারিয়া। এতে তিনি প্রথমবার জুটি হয়েছেন জোভানের সঙ্গে। সোহেল নাহিদের রচনায় এটি নির্মাণ করেছেন প্রীতি দত্ত।

নতুন নাটক প্রসঙ্গে ফারিয়া বলেন, শুরুতেই আমি ধন্যবাদ জানাতে চাই প্রীতি দিদিকে, কারণ নাটকটির গল্পটা চমৎকার। একজন নারী নির্মাতার নির্দেশনায় কাজ করাটা বেশ আরামের। আমাদের ইণ্ডাষ্ট্রিতে আরো বেশি নারীদের নির্মাতা হিসেবে কাজ করা উচিত বলে আমি মনে করি।

জোভানের সঙ্গে এটা আমার প্রথম কাজ ছিল। জোভান ভীষণ কো-অপারেটিভ। প্রত্যেকটি দৃশ্যে আমাকে খুব সহযোগিতা করেছে। কোন সংলাপটা কীভাবে ডেলিভারি দিলে ভালো হয়, সেই বিষয়েও সহযোগিতা করেছে। সব মিলিয়ে ডেয়ারিং কেয়ারিং কাজটা অনেক ভালো হয়েছে। আশা করছি দর্শকের ভালোলাগবে ।’

নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেল এবং জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

ফারিয়া যুক্ত হয়েছেন দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর তৃতীয় সিজনে। সেখানে তার দেখা মিলছে অন্তরা চরিত্রে। পাশাপাশি এর মধ্যে শুটিং শেষ করেছেন কাজী সাইফ আহমেদের ‘মোনালিসা’, সরদার রোকনের ‘চিকেন মমো’, মাহমুদুর রহমান হিমির ‘হাউস নাম্বর ৯৬’সহ বেশ কয়েকটি নাটক।

এদিকে ২০০৭ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। বাংলালিংকের কথা দিলাম প্যাকেজের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে তিনি পরিচিতি পান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host