1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ছুলি দূর করতে জেনে নিন পেঁয়াজের ব্যবহার

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৭১৬ সময় দর্শন

নানা কারণে আমাদের ত্বকের সমস্যা দেখা দেয়। ব্রণ, মেছতা এমনকি ছুলির মতো সমস্যায় বেশ বিপাকে পড়তে হয়। ছুলি এক ধরনের চর্মরোগ। এটি ত্বকে পুড়ে যাওয়ার মত বিশ্রী রকমের দাগ তৈরি করে।

সোজাসাপ্টা বলতে গেলে, ছুলি এক ধরনের ছত্রাকের সংক্রমণ। যা ত্বকের স্বাভাবিক পিগমেন্টেশনে হস্তক্ষেপ করে ছোট-বড় নানা রকমের দাগের সৃষ্টি করে।

সাধারণত অ্যালার্জির ফলে অনেকের ছুলি দেখা দেয়। তবে পরীক্ষা না করে সেটা বলা সম্ভব না। এক্ষেত্রে অ্যালার্জি সমস্যা আছে কিনা, তা পরীক্ষা করে কারণ নির্ণয় করা ভালো হবে।

এছাড়াও উত্তপ্ত, আর্দ্র আবহাওয়া, তৈলাক্ত ত্বক, হরমোন পরিবর্তনজনিত কারণে ছুলি হয়ে থাকে। এর প্রতিকারে ওষুধ ছাড়াও রয়েছে ঘরোয়া সমাধান। যা কাজ করে অল্প কয়েকদিনেই।

ঘরে থাকা পেঁয়াজ ব্যবহার করেই ছুলি থেকে রক্ষা পাওয়া যায়।

এজন্য প্রয়োজন- পেঁয়াজের রস ও মধু। একটি পেঁয়াজ বেটে তার রস বের করে নিতে হবে। এরপর কাঁচের পাত্রে আধা চা চামচ বিশুদ্ধ মধু ও পেঁয়াজের রস একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

এবার তুলা দিয়ে মিশ্রণটি ছুলির উপর লাগিয়ে হালকা করে পাঁচ মিনিট ম্যাসাজ করতে হবে। ১০ মিনিটের মতো এটি রেখে ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলতে হবে।

এই পদ্ধতিতে দিনে দুইবার করে নিয়মিত ব্যবহার করতে হবে। কয়েকদিনের মধ্যে ছুলির দাগ হালকা হতে শুরু করে দেবে।

সূত্র : বোল্ডস্কাইডটকম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host