1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

প্যারাগুয়ের সঙ্গে জিততে পারেনি আর্জেন্টিনা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৪৭২ সময় দর্শন

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্যারাগুয়েকে হারাতে পারেনি  দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।  শুক্রবার ভোরে ঘরের মাঠে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিওনেল মেসিরা।

শুরু থেকেই আক্রমনাত্বক ফুটবল খেললেও গোলের দেখা ‍পায়নি আর্জেন্টিনা। উল্টো ২১ মিনিটে পেনাল্টি পেয়ে প্যারাগুয়েকে ১-০  গোলে এগিয়ে  দেন অ্যানজেল রোমেরো। তবে সে গোল পরিশোধ করতে খুব বেশি সময় নেয়নি আর্জেন্টিনা। ৪১ মিনিটে নিকোলাস গঞ্জালেজের গোলে সমতা আনে স্বাগতিকরা। কর্ণারে দারুণ দক্ষতায় হেড করে গোল করেন গঞ্জালেজ।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও দুর্দান্ত শুরু করে আর্জেন্টিনা। গোলের দেখা পেয়েছিলেন অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু ভিএআর এ চেক করার পর বাতিল করা হয় গোলটি। গোল করার সময় প্যারাগুয়ের গোলরক্ষককে পাশ কাটিয়ে যাওয়ার সময় অনেকটাই হাত দিয়ে ফাউল করেন প্যারাগুয়ে গোলরক্ষককে।

৭২ মিনিটে মেসির ফ্রি কিক প্রতিহত করে দেন প্যারাগুয়ের গোলরক্ষক। শেষের দিকেও কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি মেসিরা। ফলে ১-১ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষেই রয়েছে আর্জেন্টিনা। ৩ ম্যাচে ৭ পয়েন্ট মেসিদের। দুইয়ে থাকা ব্রাজিলের রয়েছে ২ ম্যাচে ৬ পয়েন্ট। আর ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে প্যারাগুয়ে।

 

সূত্র: লাইভস্কোর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host