1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

গোপনে প্রতিবেশীর ছাগল খেয়ে ফেললেন মাদরাসার শিক্ষকরা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৬৬ সময় দর্শন

গাজীপুরে কোরবানির জন্য লালন-পালন করা প্রতিবেশী এক নারীর একটি ছাগল জবাই করে খেয়েছেন কওমি মাদরাসার শিক্ষকরা। বিষয়টি জানাজানি হলে জরিমানা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে ৷ গত বুধবার গাজীপুর সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ডের উত্তর সালনা গ্রামের জামিয়া মাদিনাতুল কুরআন মাদরাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কওমি মাদরাসার পাশে এক নারী ছাগল লালন-পালন করতেন৷ ছাগলটি মাঝে-মধ্যে মাদরাসার মধ্যে চলে যাওয়ায় ক্ষিপ্ত ছিল শিক্ষকরা। একপর্যায়ে ছাগলটি মাদরাসায় গেলে গোপনে সেটি শিক্ষক ধরে জবাই করেন। বিষয়টি কেউ যেন জানতে পারে, এজন্য মাংস ফ্রিজে রেখে দেওয়া হয়।

ভুক্তভোগী নারীর দাবি, মাদরাসার পাশে তার বাড়ি। মাদরাসার শিক্ষকরা তার ছাগলটি ধরে নিয়ে জবাই করেছেন এবং মাংস ফ্রিজে রেখে দিয়েছেন। পরে এলাকার লোকজন এসে সমাধান করার চেষ্টা করছে। ছাগলটি তার অনেক শখের ছিল।

তবে ঘটনার বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষের দাবি, ছাগলটি দীর্ঘদিন ধরে মাদরাসায় রোপণ করা বিভিন্ন গাছের চারা খেয়ে নষ্ট করছিল। এ বিষয়ে ছাগলের মালিককে বারবার সতর্ক করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনার দিন ছাত্ররা ছাগলটি আটক করার পর সেটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বাধ্য হয়ে তা জবাই করা হয়।

মাদরাসার পরিচালকের ছেলে মাহমুদুল হাসান বলেন, ‘ছাগলটা মাদরাসায় প্রবেশ করে গাছপালা নষ্ট করছিল। বারবার বিষয়টি জানানো হলেও ছাগলটি সে বেঁধে রাখেনি। এজন্য ছাগলটি জবাই করা হয়। এছাড়াও ছাগলটি কিছুটা অসুস্থ ছিল। পরে গ্রামের মানুষজন নিয়ে বিষয়টি মীমাংসা করা হয়েছে। গ্রাম্য সালিসে মুরুব্বিরা ছাগলটির যে মূল্য নির্ধারণ করা দিয়েছিলেন, তাকে সেই অর্থ দিয়ে দেওয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host