1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ খাতে বকেয়া ৫২ হাজার কোটি বেড়েছে দাখিল পরীক্ষার্থী রাষ্ট্রের ক্ষতি ৮৫৫ মিলিয়ন ডলার: কাতারের সাথে শেখ হাসিনা সরকারের দীর্ঘমেয়াদি চুক্তি সত্ত্বেও পিটার হাস থেকে উচ্চমূল্যে এলএনজি ক্রয় তেরখাদায় চিত্রা নদীতে গোসলে নেমে তলিয়ে মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার জামালপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ৭ জন গ্রেফতার এক দফা দাম বাড়ানোর পর ভোক্তাপর্যায়ে আবারও এলপিজির দাম বাড়িয়েছে সরকার চবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পোস্টার হাতে অবস্থান বাংলাদেশের পোশাক রপ্তানি চরম বিপর্যয়ের মুখে উপসাগরের যুদ্ধ অন্ধকারে ঠেলে দিচ্ছে পাকিস্তানকে  কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ

ফুলবাড়িতে ঐতিহ্যবাহী গ্রামীণ চড়ক মেলা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৪৫ সময় দর্শন

মোঃ মশিউর রহমান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ চড়ক মেলা অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ঐতিহ্যবাহী এ উৎসব চড়ক পূজা ও গ্রামীণ মেলা দীর্ঘদিন থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। ১৩ এপ্রিল, রবিবার বিকেল ৬টা থেকে খয়েরবাড়ী ইউনিয়নের কিসমত লালপুর কালীমন্দির চত্বরে চড়ক মেলার আয়োজন করা হয়। এই মেলাটি উৎসব আকারে গ্রামীণ হাজারো ভক্ত ও দর্শনার্থীর মিলনমেলায় পরিণত হয়। মেলা ঘুরে দেখা যায়, ৩০ ফুট উচ্চতার কাঠের দণ্ডে বড়শিতে ঝুলে ঘূর্ণন করছেন একজন ব্যক্তি। ঘূরন্ত অবস্থাতেই ঢাকঢোল, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্যে তিনি ফুল, আবির, কলা, বাতাসা ছিটিয়ে দেন দর্শকদের দিকে। আয়োজকরা জানান, দিনব্যাপী নানা আচার-অনুষ্ঠান পালন করা হয়। কাঠের খুঁটি ও দড়ির বিশেষ কাঠামোয় মানুষকে ঘুরানোই এই উৎসবের মূল আকর্ষণ। জেলার বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা চড়ক উৎসব দেখতে পরিবারের লোকজন নিয়ে এখানে আসে। তারা জানান, আয়োজনটি অনেক উপভোগ করার মতো। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজন নতুন প্রজন্মের কাছে তুলে ধরা উচিৎ। চড়ক খেলোয়াড় পরিতোষ সরকার বলেন, সে গত ৪ বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় চড়ক মেলায় অংশ নেয়। এটি করতে সাধনা লাগে। প্রতি বছর পিঠের ভিন্ন জায়গায় বড়শি লাগানো হয়। চড়ক উৎসব কমিটির সভাপতি ও ইউপি সদস্য সুকুমার রায় পাখি বলেন, চৈত্র সংক্রান্তিকে ঘিরে চড়ক কালী পূজার আয়োজন করা হয়। দিনব্যাপী মেলা বসে এবং কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। মেলায় নিরাপত্তার জন্য পুলিশ ও স্বেচ্ছাসেবক মোতায়েন ছিল। চড়ক উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫নং খয়েরবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host