1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ফোনকল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে দিনদুপুরে মাদরাসাশিক্ষককে হাতুড়িপেটা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৭৬ সময় দর্শন
ছবি : সংগৃহীত
মোবাইল ফোনে কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে দিনদুপুরে এক মাদরাসাশিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে রাসেল শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, থানায় মামলা করার পরও অজ্ঞাত কারণে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। আহত মো. রফিকুল ইসলাম (৪৫) বর্তমানে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি টুঙ্গিপাড়ার পার্শ্ববর্তী চিতলমারী উপজেলার বড়বাড়িয়া রহমানিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৮ এপ্রিল দুপুরের দিকে চিতলমারীর বড়বাড়িয়া রহমানিয়া ফাজিল মাদরাসায় একই গ্রামের আবুল কালাম শেখের ছেলে রাসেল শেখ আসেন। হঠাৎ তিনি সহকারী অধ্যাপক রফিকুল ইসলামকে হুমকি দিয়ে মারধর শুরু করেন। একপর্যায়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে রফিকুল ইসলামকে উদ্ধার করে প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত রফিকুল ইসলাম বলেন, ‘গত ৬ এপ্রিল রাতে অনলাইন ট্রেনিংয়ে থাকার সময় আমার মোবাইলে কল দেন চিতলমারীর বড়বাড়িয়া গ্রামের রাসেল। তখন কলটি গ্রহণ করে ট্রেনিংয়ে আছি বলে কেটে দিই। ৭ এপ্রিল আবার রাসেল কয়েকবার কল দিলে ব্যস্ততার কারণে কলটি গ্রহণ করতে পারিনি। পরদিন মাদরাসায় এসে ছাত্রদল নেতা পরিচয়ে হুমকি দিয়ে আমাকে মারধর শুরু করে। একপর্যায়ে আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। চিতলমারী থানায় মামলা করার পরও রাসেল প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে তাকে গ্রেপ্তার করেনি পুলিশ।’

এ বিষয়ে অভিযুক্ত রাসেল শেখ যুবদলের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন দাবি করে বলেন, রফিকুল ইসলাম ও তাঁর শ্বশুর মাছুদুর রহমান মাদরাসায় চাকরি দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছেন। অনেক দিন হয়ে গেলেও সেই টাকা ফেরত দেননি আর চাকরিও দেননি। তবে হাতুড়িপেটার বিষয়টি এড়িয়ে যান রাসেল শেখ।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, সহকারী অধ্যাপককে মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। তাঁকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host