1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ১৪ বছরের বেতন ফেরতের নির্দেশ, ছাত্রী শ্লীলতাহানিতে বরখাস্ত হয়েও বাগিয়ে নেন পদ গফরগাঁওয়ে দুই শিক্ষার্থী নিয়ে চলছে প্ৰাথমিক বিদ্যালয়, শিক্ষকও মাত্র দুই জন দেশে প্রথমবার কলমসদৃশ আগ্নেয়াস্ত্র ‘পেনগান’ উদ্ধার মাদারীপুরে মিড ডে মিল প্রকল্পের আওতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ: টিফিন খেয়ে ৫ বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী অসুস্থ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে একদল শিক্ষার্থীর বিক্ষোভ চট্টগ্রামের বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানায় গ্যাস-সংকট ও যান্ত্রিক ত্রুটি ফরিদপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ মানিকছড়িতে সবুজ পাহাড়ের বুক চিরে চলছে উন্নয়নের নামে বিনাশী উৎসব: অপ্রতিরোধ্য হয়ে উঠেছে মাটিখেকো চক্র তেরখাদায় আগাম উপজেলা নির্বাচনী হাওয়া: জামায়াত ১, বিএনপি ৪ সম্ভাব্য প্রার্থী মাঠে সরব

দেশে প্রথমবার কলমসদৃশ আগ্নেয়াস্ত্র ‘পেনগান’ উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২৩ সময় দর্শন
ছবি: সংগৃহীত

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

‘পেনগান’ নামে পরিচিত কলমের মতো দেখতে বিপজ্জনক আগ্নেয়াস্ত্র প্রথমবারের মতো ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ।

পুলিশ গণমাধ্যমকে জানায়, গত ৩ এপ্রিল পুরান ঢাকার নয়াবাজার এলাকায় যুবদল নেতা রাসেলের ওপর গুলিবর্ষণের ঘটনায় এই অস্ত্র ব্যবহার করা হয়। ওইদিন রাতে পার্ক এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালালে একটি গুলি তার বুকের বাম পাশে লাগে। হামলার পরপরই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালি থানায় চারজনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ সায়মন ও সোহেল ওরফে কাল্লু নামে দুজনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদে কেরানীগঞ্জ থেকে ‘পেনগান’ উদ্ধার করা হয়। তারা জানিয়েছে, প্রায় ৮০ হাজার টাকায় অস্ত্রটি সংগ্রহ করা হয়েছিল। ডিবি কর্মকর্তারা বলেন, ছোট আকারের হওয়ায় এই অস্ত্র সহজেই পকেট বা ব্যাগে লুকিয়ে বহন করা যায়, যা তল্লাশির সময় অনেক ক্ষেত্রে চোখ এড়িয়ে যেতে পারে। এটি মূলত স্বল্প দূরত্বে গুলি ছোড়ার উপযোগী একটি বিশেষ ধরনের ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র। এ বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মো. নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, উদ্ধারকৃত অস্ত্রটিতে কোনো নির্মাতা প্রতিষ্ঠানের নাম বা চিহ্ন পাওয়া যায়নি। ফলে এর উৎস এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে এটি পার্শ্ববর্তী কোনো দেশ থেকে দেশে এসেছে। রাজধানীতে এর আগে এ ধরনের অস্ত্র ব্যবহারের তথ্য নেই বলেও তিনি উল্লেখ করেন। অন্যদিকে ডিবির লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নূরে আলম গণমাধ্যমকে বলেন, অস্ত্রটি কীভাবে দেশে প্রবেশ করেছে এবং কারা এর সরবরাহের সঙ্গে জড়িত— তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সরবরাহকারীকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি দেশের অন্য কোথাও এ ধরনের অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে কি না, তাও তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host