1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার কারণ জানালেন আসিফ মাহমুদ

জুলাই আন্দোলন নিয়ে নির্মিত তথ্যচিত্রের বকেয়া বিল আনতে গিয়ে হামলার শিকার হয়েছেন নির্মাতারা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫২ সময় দর্শন

 বিনোদন ডেস্ক

 

জুলাই আন্দোলন নিয়ে নির্মিত তথ্যচিত্রের বকেয়া বিল আনতে গিয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) হামলার শিকার হয়েছেন নির্মাতারা—এমন অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন মানবাধিকার কর্মী ও ‘মায়ের ডাক’-এর সদস্য মুশফিকুর রহমান জোহানসহ কয়েকজন চলচ্চিত্র নির্মাতা।অভিযোগ অনুযায়ী, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএফপির মহাপরিচালক খালেদা বেগমের কক্ষে এই ঘটনা ঘটে।ভুক্তভোগীদের দাবি, ডিএফপির চিত্রগ্রাহক মো. মশিউর রহমানের নেতৃত্বে স্থানীয় ছাত্রদলের ৩০-৪০ জন নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়।

এতে মুশফিকুর রহমান জোহানসহ চারজন নির্মাতা আহত হন, যাদের মধ্যে দুজনের মাথায় আঘাত লাগে।ঘটনার পর রাতেই মুশফিকুর রহমান জোহান রাজধানীর রমনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগে বলা হয়, তথ্য মন্ত্রণালয়ের অধীনে জুলাই আন্দোলনবিষয়ক একটি তথ্যচিত্র নির্মাণের কাজ তিনি সম্পন্ন করে জমা দিলেও এখনো বকেয়া বিল পরিশোধ করা হয়নি।তার ভাষ্যমতে, দুপুর ২টায় ডাকা হলেও সন্ধ্যা পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।

পরে মহাপরিচালক উপস্থিত হলে আলোচনা শুরু হয়। এ সময় মো. মশিউর রহমান তাদের হুমকি দেন এবং প্রাপ্য অর্থ না দিতে চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ।মুশফিকুর রহমান জোহান জানান, তাদের কক্ষ থেকে বেরিয়ে যেতে বলা হয় এবং অস্বীকৃতি জানালে মারধরের হুমকি দেওয়া হয়। পরে বাইরে থেকে লোক এনে হামলা চালানো হয়।
এতে গোলাপ শাহ ও আব্দুর রহমানসহ কয়েকজন আহত হন। এ ছাড়া কক্ষের সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগও তোলা হয়েছে।এ বিষয়ে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এদিকে এমন ঘটনায় ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনের ডাক দিয়েছেন মুশফিকুর রহমান জোহান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host