1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

ঈদের পর সবজির বাজারে স্বস্তি, বেড়েছে মাংসের দাম

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৬৭ সময় দর্শন
ফাইল ছবি

ঈদুল ফিতরের লম্বা ছুটির পর এখনও চিরচেনা ব্যস্ততায় ফেরেনি রাজধানীর বাজারগুলো। ঈদের ছয় দিন পরেও শুক্রবার রাজধানীর বাজারগুলো ছিল অনেকটাই ফাঁকা। তবে পরিবারের সাথে ঈদ কাটিয়ে নগরবাসী ফিরতে শুরু করায় ধীরে ধীরে জমে উঠছে বেচাকেনা। দামের দিক থেকে সবজির বাজারে স্বস্তি থাকলেও বেড়েছে মাংসের দাম।

শুক্রবার রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা যায়, সবজির দাম ঈদের আগের তুলনায় কিছুটা কমেছে। তবে মুরগির দাম ঈদের পর কেজিতে আরও ২০-৩০ টাকা বেড়েছে।

কাঁচাবাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়, টমেটো ৩০ টাকায়, পটল ৫০-৬০ টাকায় এবং পেঁয়াজ ৪০ টাকায়। অন্যদিকে, সোনালি মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪০০ টাকা দরে, আর ব্রয়লার মুরগির দাম ২০০ টাকা।

বাজারে ক্রেতা সমাগম কম থাকায় বিক্রি কম বলে জানালেন ব্যবসায়ীরা। তেলের দাম আরও বাড়তে পারে, বলছেন অনেকে। ক্রেতাদের অভিযোগ, রোজার আগে থেকেই বাড়ছে মুরগির দাম। এছাড়া কমছে না তেলের দামও।

সার্বিকভাবে ঈদের পর রাজধানীর বাজারে ক্রেতা উপস্থিতি কম থাকলেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে পুরোপুরি স্বস্তি ফেরেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host