1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিণীতির খারাপ সময়েও পাশে স্বামী রাঘব দুই সপ্তাহের যুদ্ধবিরতি: ইরানের বিজয় দাবি, জয় দাবি ট্রাম্পেরও জ্বালানি তেল সংকটের পর এবার বিদ্যুতের প্রধান জ্বালানি কয়লা সংকটে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র মামলা-জরিমানায়ও থামছে না মাটিখেকোরা: খাগড়াছড়িতে তিন মাসে আট পাহাড় বিলীন! রাজধানীতে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল: এনএসসি’র তদন্ত প্রতিবেদন সরাসরি প্রত্যাখ্যান বিরলে শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন: যৌন নিপীড়নের অভিযোগ বিসিবি নির্বাচনে আসিফ-আমিনুলদের যেসব ‘অনিয়ম’ খুঁজে পেয়েছে এনএসসির কমিটি যখন নবাগতরাই কাঁপিয়ে দিয়েছিল বিশ্বকে: বিশ্বকাপ অভিষেকের গৌরবগাথা ইউনুস সরকারের ১৮ মাসের বিলাসী ব্যয়ের দায় মেটাতে ২ মাসেই হিমশিম খাচ্ছে বিএনপি সরকার

রাজধানীতে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২০ সময় দর্শন
প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁও থানার কস্তুরী বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. আজিজ (২৪) ও মো. আশফাক (২২) নামের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় আশফাককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক ) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় আহত শিক্ষার্থী আজিজকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মো. আজিজ (২৪) আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের ও আশফাক শান্তা মেমোরিয়াল কলেজের অনার্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। আহত দুই শিক্ষার্থীর গ্রামে বাড়ি লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলার নওগাঁ বাজার এলাকায়। তেজগাঁও কারওয়ানবাজার এলাকার ২৩/৩ নম্বর বাসায় পরিবার নিয়ে বসবাস করে তারা।

হাসপাতালে আহত শিক্ষার্থী আশফাকের বাবা আব্দুর রহিম বাবুল বলেন, ‘মঙ্গলবার দুপুর ২টার দিকে আমার ছেলে আশফাক ও আমার ভাইয়ের ছেলে আজিজের সঙ্গে তেজতুরী বাজার জান্নাত অ্যাপারমেন্টে গেটের সামনে স্থানীয় সামিরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সামির নামের ওই যুবক আশফাক ও আজিজের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’ আব্দুর রহিম বাবুল আরও বলেন, ‘পরে আমরা খবর পেয়ে তাদের রক্তাক্ত অবস্থায় প্রথমে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আজিজকে হৃদরোগ বিভাগে ভর্তি দেওয়া হয়েছে। অপরদিকে আশঙ্কাজনক আশফাককে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ আব্দুর রহিম বাবুল দাবি করেন, পূর্ব শত্রুতার জের ধরে তার ছেলে ও ভাতিজাকে ছুরিকাঘাত করে সামির। তবে কী কারণে তাদের মধ্যে এই শত্রুতা এই বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘তেজগাঁও এলাকা থেকে এক ছাত্র ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে তাকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হয়। আমরা স্বজনদের মুখে শুনেছি একই ঘটনায় আহত অপর শিক্ষার্থীকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগে ভর্তি আছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host