1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে একদল শিক্ষার্থীর বিক্ষোভ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৭৩ সময় দর্শন

 

স্বপ্ন প্রতিদিন ডেস্ক
পরীক্ষায় অতিরিক্ত কঠোর নিয়ম প্রত্যাহার করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে পঞ্চগড়ে হঠাৎ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে একদল শিক্ষার্থী। আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে ‘এসএসসি ২০২৬-২৭ ব্যাচ’ ব্যানারে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়–ঢাকা মহাসড়কের এক পাশে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা শহর ও এর আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী অংশ নেন।

এ কর্মসূচিতে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউটের এইচএসসি প্রথম বর্ষের কয়েকজন ছাত্র এবং পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বক্তব্য দেয়। এ সময় শিক্ষার্থীরা জানান, জুলাই গণ–অভ্যুত্থান, সিলেবাস-কারিকুলাম পাল্টানো এবং বই দেরিতে পাওয়াসহ বিভিন্ন কারণে এবারের এসএসসি পরীক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারেনি। এর মধ্যে পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। আগের নিয়মে পরীক্ষা হলে শিক্ষার্থীরা তেমন চাপ অনুভব করত না। এবার নতুন নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে।

পরীক্ষায় ‘অতিরিক্ত কঠোর নিয়ম’, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে একদল শিক্ষার্থীর বিক্ষোভ

একজন শিক্ষার্থী তার বক্তব্যে বলে, ‘কেন্দ্রে সিসি ক্যামেরা পূর্ণাঙ্গভাবে থাকবে, মাথা ঘোরাতে দেওয়া হবে না। চার ফুটের বেঞ্চে একজন, ছয় ফুটের বেঞ্চে দুজন বসানো হবে। এসব নিয়ম আমাদের চাপিয়ে দিয়ে আমাদের ভয় দেখানো হচ্ছে। আমরা চাই, পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হোক। যেন আমরা কিছুটা হলেও লিখতে পারি। আর শিক্ষামন্ত্রী যদি এই দাবি না মানেন, তাহলে তাঁকে পদত্যাগ করতে হবে।’

পরীক্ষায় ‘অতিরিক্ত কঠোর নিয়ম’, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে একদল শিক্ষার্থীর বিক্ষোভ

এর আগে দুপুর ১২টার দিকে জেলা পরিষদ ভবনের সামনে জড়ো হয়ে এসএসসি পরীক্ষার্থীরা একটি ব্যানার নিয়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। এ সময় তারা, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে’, ‘শিক্ষামন্ত্রীর অনিয়ম মানি না মানব না’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host