1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

তেরখাদায় আগাম উপজেলা নির্বাচনী হাওয়া: জামায়াত ১, বিএনপি ৪ সম্ভাব্য প্রার্থী মাঠে সরব

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬৩ সময় দর্শন

 

তেরখাদা প্রতিনিধি :
জাতীয় নির্বাচনের উত্তাপ শেষ হতেই খুলনার তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচনের আগাম হাওয়া বইতে শুরু করেছে।
তফসিল ঘোষণার আগে থেকেই সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয়। ঈদ, বাসন্তী পূজা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে তারা জনসংযোগ বাড়া”েছন। ¯’ানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় আসন্ন নির্বাচনে দলটির অংশগ্রহণ অনিশ্চিত। ফলে প্রধান মনোনয়ন নিয়োগকারীরা এখন জামায়াত ও বিএনপির প্রার্থীদের দিকে নজর রাখছেন। জানা গেছে, জামায়াত ইতোমধ্যেই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করেছে। চেয়ারম্যান পদে প্রার্থী করা হয়েছে অধ্যাপক স. ম. এনামুল হক, ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন
সাজ্জাদুর রহমান রাসেল, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী করা হয়েছে মোছা. জামিলা খাতুন। অন্যদিকে বিএনপি এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতোমধ্যে ৪ নেতা মাঠে সক্রিয় রয়েছেন। এদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব রবিউল হোসেন, সাবেক সদস্য সচিব এফ. এম. হাবিবুর রহমান, সম্মেলন প্র¯‘তি
কমিটির সদস্য অধ্যক্ষ ইকরাম হোসেন জমাদ্দার, এবং লন্ডনপ্রবাসী সাবেক ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ রয়েছে। ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে উপজেলা যুবদলের সিনিয়র নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী আমিনুল ইসলাম
মিলু, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন বাবু এবং ছাত্রদল নেতা আমিনুল ইসলাম আমিন মাঠে সক্রিয়। মহিলা ভাইস চেয়ারম্যান পদে এখনো কোনো প্রার্থী আলোচনায় নেই। যদিও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি,
তবু প্রার্থীরা ব্যানার-পোস্টার টাঙিয়ে প্রচারণা চালাচ্ছে এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে জনসংযোগ বাড়াচ্ছে। ফলে তেরখাদার রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই বইছে নির্বাচনী উত্তাপ। সাধারণ মানুষের আলোচনায় উঠে এসেছে সম্ভাব্য প্রার্থীদের নাম, উপজেলা সদর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলেও নির্বাচনী হাওয়া ছড়িয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host