1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গফরগাঁওয়ে দুই শিক্ষার্থী নিয়ে চলছে প্ৰাথমিক বিদ্যালয়, শিক্ষকও মাত্র দুই জন দেশে প্রথমবার কলমসদৃশ আগ্নেয়াস্ত্র ‘পেনগান’ উদ্ধার মাদারীপুরে মিড ডে মিল প্রকল্পের আওতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ: টিফিন খেয়ে ৫ বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী অসুস্থ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে একদল শিক্ষার্থীর বিক্ষোভ চট্টগ্রামের বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানায় গ্যাস-সংকট ও যান্ত্রিক ত্রুটি ফরিদপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ মানিকছড়িতে সবুজ পাহাড়ের বুক চিরে চলছে উন্নয়নের নামে বিনাশী উৎসব: অপ্রতিরোধ্য হয়ে উঠেছে মাটিখেকো চক্র তেরখাদায় আগাম উপজেলা নির্বাচনী হাওয়া: জামায়াত ১, বিএনপি ৪ সম্ভাব্য প্রার্থী মাঠে সরব রাজশাহীতে নারী সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক ব্যতিক্রমী পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মানিকছড়িতে সবুজ পাহাড়ের বুক চিরে চলছে উন্নয়নের নামে বিনাশী উৎসব: অপ্রতিরোধ্য হয়ে উঠেছে মাটিখেকো চক্র

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২৩ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

সবুজ পাহাড়ের বুক চিরে চলছে উন্নয়নের নামে বিনাশী উৎসব। খাগড়াছড়ির মানিকছড়িতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে মাটিখেকো চক্র। প্রশাসনের কড়া নজরদারি আর মামলার বেড়াজাল ছিন্ন করে গত তিন মাসেই নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে আটটি সজীব পাহাড়। আধুনিক যন্ত্রের দানবীয় থাবায় নিমিষেই সমতল ভূমিতে পরিণত হচ্ছে দীর্ঘদিনের প্রাকৃতিক রক্ষাকবচ।

আগে পাহাড় কাটার জন্য কোদাল বা শাবল ব্যবহৃত হলেও, বর্তমানে আধুনিকতার দোহাই দিয়ে নামানো হয়েছে ভারী এক্সক্যাভেটর ও পে লোডার।

স্থানীয়দের মতে, গত এক বছরে প্রায় ৫০টি ছোট-বড় পাহাড় সাবাড় করা হয়েছে। আর চলতি বছরের প্রথম তিন মাসেই কাটা পড়েছে ৮টি পাহাড়।

যেসব এলাকায় চলছে ধ্বংসযজ্ঞ

• সদর ইউনিয়ন: লেমুয়া (১টি), বড়ডলু (১টি) এবং এয়াতলংপাড়া (২টি)।
• যোগ্যাছোলা ইউনিয়ন: খাড়িছড়া ও কালাপানি এলাকায় ৪টি পাহাড় কেটে ফেলা হয়েছে।

রাতের আঁধারে ১৫ একর খাস জমি দখল

সম্প্রতি কালাপানি মৌজার খাড়িছড়া মাস্টারপাড়া এলাকায় সরকারি ১৫ একর খাস জমির ওপর চালানো হয়েছে ভয়াবহ তাণ্ডব। নির্জন এই এলাকায় রাতের আঁধারে চারটি পাহাড় কেটে লেক ও রাস্তা নির্মাণের কাজ শুরু করে একটি প্রভাবশালী মহল।

গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরার নেতৃত্বে সেখানে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দুটি শক্তিশালী এক্সক্যাভেটর জব্দ করা হয়। জানা গেছে, মো. মনির হোসেন নামে এক ব্যক্তি এই পাহাড় নিধনের মূল হোতা হিসেবে অভিযুক্ত।

উপজেলা প্রশাসন পাহাড় রক্ষায় জরিমানা ও পরিবেশ আইনে মামলা দিলেও মাটিখেকোদের থামানো যাচ্ছে না।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জানান, “জব্দকৃত এক্সক্যাভেটর থানা হেফাজতে নেওয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করতে খাগড়াছড়ি পরিবেশ অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। তবে পাহাড় ও মাটি রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকরা এগিয়ে না এলে শুধু প্রশাসনের একার পক্ষে এই ধ্বংসযজ্ঞ রোখা কঠিন।”

মানিকছড়ির এই প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এখনই কঠোর পদক্ষেপ না নিলে অদূর ভবিষ্যতে ভূমিধসসহ বড় ধরনের পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়বে পাহাড়ী এই জনপদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host