1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গফরগাঁওয়ে দুই শিক্ষার্থী নিয়ে চলছে প্ৰাথমিক বিদ্যালয়, শিক্ষকও মাত্র দুই জন দেশে প্রথমবার কলমসদৃশ আগ্নেয়াস্ত্র ‘পেনগান’ উদ্ধার মাদারীপুরে মিড ডে মিল প্রকল্পের আওতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ: টিফিন খেয়ে ৫ বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী অসুস্থ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে একদল শিক্ষার্থীর বিক্ষোভ চট্টগ্রামের বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানায় গ্যাস-সংকট ও যান্ত্রিক ত্রুটি ফরিদপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ মানিকছড়িতে সবুজ পাহাড়ের বুক চিরে চলছে উন্নয়নের নামে বিনাশী উৎসব: অপ্রতিরোধ্য হয়ে উঠেছে মাটিখেকো চক্র তেরখাদায় আগাম উপজেলা নির্বাচনী হাওয়া: জামায়াত ১, বিএনপি ৪ সম্ভাব্য প্রার্থী মাঠে সরব রাজশাহীতে নারী সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক ব্যতিক্রমী পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ফরিদপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২৭ সময় দর্শন

 

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

ফরিদপুরে ‘ফ্যামিলি কার্ড’ ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে কৌশলে হোটেলে নিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২ এপ্রিলের এ ঘটনায় বুধবার কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী।

ওই নারী ফরিদপুর পৌরসভার বাসিন্দা। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে চার দিন চিকিৎসা নিয়ে গতকাল বাড়ি ফিরেছেন। হাসপাতাল থেকে তাঁকে দেওয়া ছাড়পত্রে ‘যৌন হয়রানি’ করার বিষয়টি উল্লেখ রয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম সুজন শেখ (৩৫)। তিনি শহরের পশ্চিম আলীপুর এলাকার প্রয়াত হালিম শেখের ছেলে।

তিনি বিচারের দাবি জানিয়ে বলেন, ‘আমি তো অফিস চিনি না। সুজনের কথা অনুযায়ী সেখানে গেছিলাম। কারণ আমার স্বামী নেই। সংসারে অভাব-অনটন থাকায় সরকারের সুবিধা পাওয়ার জন্য বিশ্বাস করেই সুজনের সঙ্গে গিয়েছি। কিন্তু আমার জীবনটারে শেষ কইরা দিল, আমি ওর বিচার চাই।’

অভিযোগ মিথ্যা দাবি করে সুজন শেখ বলেন, ‘ষড়যন্ত্র করে আমার নামে মিথ্যা কথা বলা হচ্ছে। ওই নারী কার্ড করার জন্য মাঝেমধ্যেই আমার বাড়িতে আসত। ওইদিনও আমার বাড়িতে আসে। তখন আমি উত্তেজিত হয়ে জোরে একটি লাথি মেরেছিলাম। এ কারণে আমার নামে মিথ্যা কথা বলে বেড়াচ্ছে।’

কোতোয়ালি থানার ওসি শহিদুল ইসলাম জানান, গতকাল এক নারী ধর্ষণের অভিযোগ করেন। ঘটনার প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host