1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী

দারিদ্র্য বিমোচনে জাকাত বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৪৮ সময় দর্শন
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাকাত ব্যবস্থাপনা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

দেশে জাকাত ব্যবস্থাপনা শক্তিশালী করতে জাকাত বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে আলেম-ওলামা ও ইসলামী অর্থনীতিবিদদের সমন্বয়ে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাকাত ব্যবস্থাপনা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, বায়তুল মোকাররম মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক এবং আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

বৈঠকে জাকাত বোর্ড পুনর্গঠনের বিষয়ে আলোচনা হয়। এ সময় ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নেতৃত্বে আল্লামা মুফতি আবদুল মালেক, শায়খ আহমাদুল্লাহসহ শীর্ষস্থানীয় কয়েকজন ইসলামী অর্থনীতিবিদ ও বিশিষ্ট আলেম-ওলামাদের সমন্বয়ে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়।

ধর্ম মন্ত্রণালয় আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম প্রস্তাব করবে বলে জানা গেছে। পরে ওই কমিটি জাকাত ব্যবস্থাপনা উন্নয়ন ও জাকাত বোর্ড পুনর্গঠন সংক্রান্ত সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে পেশ করবে।

বৈঠকে কার্যকর জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশের দারিদ্র্য বিমোচনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

এর আগে গত শনিবার (৭ মার্চ) আলেম-ওলামা ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, সুষ্ঠু জাকাত ব্যবস্থাপনা গড়ে তোলা গেলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশে দারিদ্র্য কমাতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারই ধারাবাহিকতায় এই বৈঠক অনুষ্ঠিত হলো।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host