1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বড় হারে এশিয়া কাপ শেষ করল বাংলাদেশ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫৯ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

এশিয়ান কাপে নিজেদের অভিষেকটা সুখকর হলো না বাংলাদেশের মেয়েদের। সোমবার পার্থের রেক্ট্যাঙ্গুলার স্টেডিয়ামে গ্রুপ ‘বি’-র শেষ ম্যাচে উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশ। এর ফলে টুর্নামেন্টের তিনটি ম্যাচেই হেরে বিদায় নিতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের।

চীন ও উত্তর কোরিয়ার মতো শক্তিশালী দলের কাছে হারের পর বাংলাদেশের লক্ষ্য ছিল উজবেকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এক জয়। এই ম্যাচে জিতলে কোয়ার্টার ফাইনালের পাশাপাশি ২০২৭ বিশ্বকাপ ও অলিম্পিক বাছাইয়ের পথে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল সাবিনা-মারিয়াদের সামনে। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। তবে শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার এই অভিজ্ঞতা ভবিষ্যতে তাদের কাজে দেবে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল উজবেকিস্তান। ১০ম মিনিটে দিওরাখোন হাবিবুল্লায়েভার গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে চীন বা উত্তর কোরিয়াও বাংলাদেশের বিপক্ষে এত দ্রুত গোল করতে পারেনি। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল উজবেকিস্তান, তবে মারিয়া মান্ডার দুর্দান্ত এক ট্যাকলে সে যাত্রায় রক্ষা পায় দল।

প্রথমার্ধের শেষের দিকে বাংলাদেশ গোল শোধের চেষ্টা চালায়। ঋতুপর্ণা চাকমার দূরপাল্লার একটি শট প্রতিপক্ষ গোলরক্ষক ঠেকিয়ে দেন এবং ডি-বক্সের ভেতর কোহাতি কিসকুর একটি আক্রমণ আটকে দেয় উজবেকিস্তানের রক্ষণভাগ।

বিরতির পর সমতায় ফিরতে মরিয়া হয়ে লড়ছিল বাংলাদেশ। কিন্তু রক্ষণভাগের ফাঁকা জায়গা কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় উজবেকিস্তান। বদলি খেলোয়াড় দিলদোরা নাজমোভা ৬২ ও ৬৬ মিনিটে পরপর দুই গোল করে ব্যবধান ৩-০ করেন। এরপর ৮৮ মিনিটে নীলুফার কুদ্রাতোভা শেষ গোলটি করলে ৪-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে উজবেকিস্তান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host