ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার চতুরা গ্রামে লালবানু নামে ( ৭০) বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা করেছে নিকবার ফকির (৬৫) নামে এক ব্যাক্তি। বিষয়টি নিয়ে শুক্রবার দুপুরে সালিশ মিমাংসা চলাকালীন মারামারিতে যুবদল নেতাসহ দুজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতরা হলেন- পৌর যুবদলের সাবেক সভাপতি আব্দুল হাই ও তার কর্মী পারভেজ। দুজনকেই হাসপাতালে ভর্তি করা রয়েছে।
জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে মাঠের রাস্তা দিয়ে হাঁটতে বের হন লালবানু। এসময় নিকবার ফকির ওই বৃদ্ধা মহিলাকে জোরপূর্বক রাস্তার পাশে মাঠে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় বৃদ্ধা ডাক-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এলে নিকবার পালিয়ে যায়। বিষয়টি নিয়ে শুক্রবার দুপুরে স্থানীয় মাতবররা সালিশ-মিমাংসার চেষ্টা করে। একপর্যায়ে সেখানে মারিমারির ঘটনা ঘটে।
এ ব্যাপারে শৈলকুপা থানার (ওসি) তদন্ত শাকিল আহমেদ জানান, চতুরা গ্রামে ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় একটি অভিযোগ এসেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






