1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার কারণ জানালেন আসিফ মাহমুদ

ম্যাজিক বাউলিয়ানা ২০২৫-এ প্রথম রানার আপ জামালপুরের মেয়ে মেহজাবীন মোবাশ্বেরা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩০৭ সময় দর্শন

সজিব শেখ, জামালপুর প্রতিনিধি:

দেশের জনপ্রিয় সংগীতভিত্তিক প্রতিযোগিতা ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এ প্রথম রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন জামালপুরের মেয়ে মেহজাবীন মোবাশ্বেরা। বাউল গানের আবেগঘন পরিবেশনা ও সুরের মাধুর্যে তিনি বিচারক ও দর্শকদের মন জয় করে এই সাফল্য অর্জন করেন।

মেহজাবীন মোবাশ্বেরা জামালপুর সদরের পৌরসভার ১১ নং ওয়ার্ডের বাগেরহাটা গ্রামের বাসিন্দা। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তার গভীর আগ্রহ ও সাধনা রয়েছে। সংগীতচর্চায় তাকে দিকনির্দেশনা দিয়েছেন তার ওস্তাদ সেলিনা বেগম ও সঞ্জীব সেন। তাদের কাছ থেকেই তিনি বাউল সংগীতের বিভিন্ন দিক ও পরিবেশনার কৌশল শিখেছেন।

প্রতিযোগিতার বিভিন্ন পর্বে মেহজাবীন মোবাশ্বেরা তার মুগ্ধকর কণ্ঠ ও সাবলীল পরিবেশনার মাধ্যমে দর্শক ও বিচারকদের প্রশংসা কুড়ান। তার এই সাফল্যে পরিবারসহ এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।

মেহজাবীন মোবাশ্বেরার এই অর্জন জামালপুর জেলার জন্য গর্বের বিষয় বলে মনে করছেন স্থানীয়রা। ভবিষ্যতে তিনি সংগীতাঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করবেন—এমন আশাবাদও ব্যক্ত করেছেন তারা।

উল্লেখ্য, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন সোহাগ নূরী এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন এলাহুল হক মধু। দেশের বিভিন্ন জেলা থেকে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্য থেকে দীর্ঘ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে তারা চূড়ান্ত পর্যায়ে সেরা হিসেবে নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host