1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মূল্যস্ফীতি-বেকারত্ব-যুদ্ধ, ৩ চাপে অর্থনীতিতে চরম ঝুঁকি দেখছেন নীতি নির্ধারকেরা গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে?

ইজারাদারের কাছে যুবদল নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি, ওসির সামনে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৭ সময় দর্শন

এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি। তবে ঘটনার পর গতকাল শুক্রবার চাঁদা দাবি ও হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় গুরুদাসপুর উপজেলা পরিষদের নিচতলায় যুবদল নেতা রাকিবুর রহমান রাজা গালমন্দ করতে করতে ইজারাদার ওবায়দুল ইসলাম তপুর দিকে তেড়ে এসে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।

এ সময় গুরুদাসপুর থানার ওসি শফিজ্জামানের পাশে চন্দ্রপুর তুলোধুনা হাটের ইজারাদার ওবায়দুল ইসলাম তপুসহ ৮ থেকে ১০ জন দাঁড়িয়ে ছিলেন। এক পর্যায়ে রাজা হাত উঁচিয়ে ওবায়দুল ইসলামের দিকে তেড়ে গিয়ে টাকা না দিলে তার (তপুর) হাত-পা ভেঙে মাটিতে শুইয়ে ফেলবেন বলে হুংকার দেন। ওসি সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘রোজার দিন, আপনারা এখন চলে যান।’

অভিযুক্ত রাকিবুর রহমান রাজা গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক। ইজারাদার ওবায়দুল ইসলাম তপুও একই ইউনিয়নের মত্স্যজীবী দলের সাবেক সহসভাপতি। দুজনেই বিএনপির নবনির্বাচিত সংসদ আব্দুল আজিজের অনুসারী।

গুরুদাসপুর উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে গুরুদাসপুরের ছয়টি ইউনিয়নের ১৩টি হাট-বাজার ইজারা দেওয়া হয়। বৃহস্পতিবার উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে দরপত্র উন্মুক্ত করা হয়।

ওবায়দুল ইসলাম তপু অভিযোগ করে বলেন, ‘২১ হাজার টাকা সর্বোচ্চ দরে তুলোধুনা হাটটির ইজারা পেয়েছি। দরপত্রে অংশ নেওয়া যুবদল নেতা রাকিবুর রহমান রাজা ইজারা না পেয়ে বিক্ষুব্ধ হয়ে পড়েন। ওসির সামনেই আমার কাছ থেকে রাকিবুর রহমান রাজা ৫ লাখ দাবি চাঁদা দাবি করেন। এক পর্যায়ে আঙুল উঁচিয়ে হুমকি দিতে দিতে তেড়ে আসেন।’

তবে যুবদল নেতা রাকিবুর রহমান রাজা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তপু রহমানের কাছ থেকে ব্যাবসায়িক লেনদেনের ৫ লাখ পাওনা আছেন তিনি। ইজারা শেষে তিনি প্রকাশ্যে ঐ টাকা চেয়েছেন। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষরা বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করছেন।’ তিনি এর প্রতিবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host