মাফিকুল ইসলাম,
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘মধ্যপাড়া প্রিমিয়ার লীগ(MPL) ২০২৬-এর ১৩তম আসর। ২৪ জানুয়ারি (শনিবার) দুপুর ১:০০ ঘটিকায় মধ্যপাড়া কাঁচাবাজার মাঠ প্রাঙ্গণে টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সুফিয়ান কাদের, অন্যতম সদস্য, পার্বতীপুর উপজেলা বিএনপি, মোঃ মিজানুর রহমান মিজান, সদস্য, পার্বতীপুর, মোঃ তৌফিকুল ইসলাম (তপু), সাধারণ সম্পাদক, ১০নং ইউনিয়ন বিএনপি, পার্বতীপুর, মোঃ মোত্তালেব প্রামানিক, সাংগঠনিক সম্পাদক, ১০নং ইউনিয়ন বিএনপি, পার্বতীপুর, মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, শিল্প বিষয়ক সম্পাদক, ১০নং ইউনিয়ন বিএনপি, ড. মোঃ আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সহকারী পরিচালক, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নওগাঁ, মোঃ জাকিরুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার (অর্থ), এমজিএমসিএল।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যশিলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, ১০নং ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ নুর নবী পাইকার লিটন ও সহ-সভাপতি মোঃ মেজবাউল হক শাহ, ১০নং ইউনিয়ন ডাক্তার এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ শফিকুল ইসলাম, ১০নং ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ বেলাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও অস্ট্রেলিয়া প্রবাসী মোঃ আবু ফয়সাল এবং মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক উজ্জ্বল মৈত্র।
টুর্নামেন্টটির প্রধান পৃষ্ঠপোষক স্মার্ট রো গ্রুপ ও ‘দ্য নিউজ’-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ আনোয়ারুল ইসলাম। তিনি ব্রামা-এর সভাপতি এবং সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি। অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিলেন মধ্যপাড়া প্রিমিয়ার লীগ(MPL) ২০২৬-এর চেয়ারম্যান।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। এমপিএল-এর এই আয়োজন স্থানীয় পর্যায়ে প্রতিভাধর ক্রিকেটার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” উদ্বোধনী ম্যাচে স্থানীয় ক্রিকেট প্রেমীদের ঢল নামে এবং টানটান উত্তেজনার মধ্য দিয়ে খেলাটি সম্পন্ন হয়।