1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

নতুন গান নিয়ে আসছেন নুসরাত ফারিয়া

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৪৭৮ সময় দর্শন

পটাকা’র পরে ফের নতুন গান নিয়ে আসছেন লাস্যময়ী নুসরাত ফারিয়া। দুবাইতে হবু বর রনি রিয়াদ রশিদকে নিয়ে সুন্দর সময় কাটাচ্ছেন  ‘আশিকী’, ‘বস টু’, ‘শাহেনশাহ’খ্যাত নায়িকা নুসরাত ফারিয়া। সেখানে বিলাসবহুল ফাইভ পাম জুমেইরাহ হোটেল অ্যান্ড রিসোর্টে উঠেছেন এ নায়িকা। সেখান থেকেই এবার পটাকার পর তার নতুন গানের সুখবর দিলেন।

নতুন গানের খবর জানিয়ে ফারিয়া তার ফেসবুক ও ইনস্টাগ্রামে বুধবার লিখেছেন, ‘শিগগিরই আসছে নতুন গান।’

পরে গানটি কবে আসবে তার বিস্তারিত খবর জানিয়ে দিলেন। জানালেন, তার পরের গানের শিরোনাম ‘আমি চাই থাকতে’। গানটি ভিডিওসহ আগামী অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

ফারিয়া আরও জানালেন, গানটিতে নুসরাত ফারিয়ার সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন ভারতের মাস্টার ডি। সুর ও সংগীত করেছেন মাস্টার ডি নিজেই। বলিউডের জনপ্রিয় নৃত্য পরিচালক বাবা যাদব মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন।

আপাতত কোনও ছবির শুটিং নেই ফারিয়ার। তাই শুটিংয়ের তাড়াও নেই। কিছুদিন ইচ্ছেমতো ঘুরাঘুরি করতেই দুবাইতে উড়ে গিয়েছেন এ নায়িকা। ঢাকায় ফিরবেন ৩ অক্টোবর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host