1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

করোনা আক্রান্ত কারিনা কাপুর

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৪২০ সময় দর্শন

বলিউড ইন্ডাস্ট্রিতে বিয়ে, বার্থডে পার্টি সবকিছু যখন বেশ হৈ হল্লা করে অনুষ্ঠিত হওয়া শুরু হলো, ঠিক তখনই আশঙ্কার খবর! করোনা আক্রান্ত করিনা কাপুর খান। একই সঙ্গে আক্রান্ত তার প্রিয় বান্ধবী অভিনেত্রী অমৃতা অরোরা। আপাতত ঘরেই থাকবেন তারা।

জানা গেছে, বিগত কয়েক দিনে তাদের সংস্পর্শে যারা এসেছেন, তাদেরও করোনা পরীক্ষা করানো হবে। একইসঙ্গে শুটিং সেটে ও বিভিন্ন পার্টিতে কোভিড টেস্ট ব্যতীত প্রবেশ নিষেধ করা হয়েছে।

উল্লেখ্য, দিন কয়েক আগেই কারিশমা কাপুর এবং মালাইকা অরোরার সঙ্গে ঘরোয়া পার্টি করতে দেখা গিয়েছিল কারিনা এবং অমৃতাকে। এ ছাড়াও গত সপ্তাহে সোনম কাপুর এবং রিয়া কাপুরের সঙ্গে নৈশভোজে ছিলেন তারা।

কারিনা বা অমৃতা যদিও এখনও আক্রান্ত হওয়া নিয়ে প্রকাশ্যে কোনও বিবৃতি দেননি। কিন্তু সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, কোভিডবিধি লঙ্ঘন করেই নানা সময় পার্টি করেছিলেন তারা। সেখানে উপস্থিত ছিলেন কারিনার ম্যানেজার পুনম দামানিয়া এবং অভিনেত্রী নীনা গুপ্তর কন্যা পোশাক শিল্পী মাসাবা গুপ্ত। আক্রান্ত দুই অভিনেত্রীর সংস্পর্শে আসা প্রত্যেকেরই কোভিড পরীক্ষা করার নির্দেশ দিয়েছে মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। একই সঙ্গে বেশ কিছু ফিল্ম পার্টি ও বলিউড মুভির কয়েকটি অনুষ্ঠান বাতিল করা হয়েছে কিছুদিনের জন্য।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host