1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৩৫১ সময় দর্শন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর এবার সে দেশের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রীকে পদ থেকে সরিয়ে দেয়ার ঘোষণা দিয়ে এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সঙ্গে মার্ক এসপারের প্রকাশ্য বিবাদ রয়েছে। তার জেরে এমন ঘোষণা আসলো। এর আগেও বেশ কয়েকজন প্রতিরক্ষামন্ত্রী কাজ করেছে ট্রাম্প প্রশাসনে। মতের অমিল হলেই তাদের বরখাস্ত করেছেন ট্রাম্প।

এদিকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ক্রিস্টোফার মিলারকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। জানা গেছে, যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম সেন্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন মিলার।

মার্কিন নির্বাচনে হেরে যাওয়ার পর সামনের বছরের ২০ জানুয়ারি পর্যন্ত ক্ষমতায় থাকবেন ট্রাম্প। এর মধ্যে আরও একজন প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন তিনি।

সূত্র : বিবিসি, আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host