1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

স্বতন্ত্র প্রার্থী হলেন গুম থেকে ফেরা সাবেক ছাত্রদল নেতা 

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ সময় দর্শন

জামালপুর সংবাদদাতা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন সাবেক ছাত্রদল নেতা মাসুদ ইব্রাহিম। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে জামালপুর সদরের নির্বাচনী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম উত্তোলন করেন তিনি।

মনোনয়ন ফরম উত্তোলনের পর স্বতন্ত্র প্রার্থী মাসুদ ইব্রাহিম বলেন, জামালপুর সদরবাসীর সুখদুঃখ আশা-আকাঙ্ক্ষা এবং চাহিদা মেটানোর লক্ষ্যে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি।

জানা যায়, মাসুদ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ২০১৬ সালে তাকে গুম করা হয়েছিল বলে জানান তিনি। তার নামে জামালপুর ও ঢাকায় ৩২ মামলা দায়ের করেছিল ফ্যাসিস্ট সরকারের পুলিশ।

আরও জানা যায়, জামালপুর সদরে বিএনপি অন্য এক প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, তাই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। ধর্ম বর্ণ, দলমত নির্বিশেষে সকল ভোটারের ভোট প্রত্যাশা করেন তিনি। নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণ করবেন বলে আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host