1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী

গণতন্ত্রকে সমন্নত রাখার জন্য কারচুপির নির্বাচন জেনেও অংশ নিচ্ছে বিএনপি ; সিরাজগঞ্জে বিএনপি নেতা দুলু

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৬৭৪ সময় দর্শন

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদর আংশিক) আসনে উপনির্বাচনে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির সমš^য়ক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি গনতান্ত্রিক দল হিসেবে উপনির্বাচনে অংশ নিয়েছে। নির্বাচনের মাধ্যমে জনগনের রায় নিয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। এই গণতন্ত্রকে সমন্নত রাখার জন্য অত্যাচার নির্যাতন সহ্য করে কারচুপির এই নির্বাচনে অংশ নিচ্ছে। যদি পাবনার ঈশ্বরদী- আটঘরিয়ার মতো ষড়যন্ত্রের নির্বাচন হয় তাহলে আগামী ১২ তারিখের পর আগামী নির্বাচনে বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না এটা ভেবে দেখবে। আগামী ১২ তারিখ পর্যন্ত আমাদের প্রার্থী যেখানে যাবে আমি দলনেতা হিসেবে আমি আছি। আপনারা আমাকে সাহায্য করবেন। ইনশাআল্লাহ আমি ঘরে ফিরে যাবো না। মারবে মার খেয়ে জনগনকে সাথে নিয়ে রাজপথে খাববো।

তিনি আজ দুপুরে সিরাজগঞ্জের নলকায় জিকেএস মিলনায়তনে নির্বাচনী পরিচালনা কমিটির সভায় একথা বলেন।

এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাইদুর রহমান বাচ্চু, বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ্যাডভোকেট রবিউল হাসান, এ্যাডভোকেট সিমকী ইমাম খান, জেলা বিএনপির যুগ্মসম্পাদক হারুন অর রশিদ খান হাসান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host