1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের স্কোয়াডে পরিবর্তন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৯ সময় দর্শন
মিরপুর টেস্ট জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের স্কোয়াডে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন আরেক ওপেনার জাকির হাসান।

বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাকিরের দলে অন্তর্ভুক্তির খবর নিশ্চিত করেছে বিসিবি। প্রথম টেস্ট চলাকালীন সময়ে ক্যাচ নিতে গিয়ে বুকে ব্যথা পেয়েছিলেন সাদমান। চোট ভালো না হওয়ায় দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন এই ওপেনার। বিসিবির বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়োজিদুল ইসলাম বলেছেন, ‘মিরপুর টেস্টে খেলার সময় একটি ক্যাচ নিতে গিয়ে বুকে চোট পেয়েছেন সাদমান। তার বুকে এখনো ব্যাথা থাকায় দ্বিতীয় টেস্টে খেলতে পারছে না।’

এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাদমানের বদলি হিসেবে দলে ডাক পাওয়া জাকির। বৃহস্পতিবার (১৪ মে) দলের সঙ্গে অনুশীলনও করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

দ্বিতীয় টেস্টের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান এবং অমিত হাসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host