1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৬ সময় দর্শন

 

 

বিশেষ প্রতিনিধি :কোয়াসিম সিদ্দিকি জনিঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের মির্জাপুর-বুড়াইরগাঁও গ্রামে বিরোধপূর্ণ জমিতে মাটি কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ২০ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুরে মির্জাপুর-বুড়াইরগাঁও গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে মুক্তার আলী ও মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মাসুক মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ একটি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। মঙ্গলবার ওই জমিতে মাটি কাটতে গেলে মুক্তার আলীকে বাধা দেন মাসুক মিয়া। এর জেরে বুধবার দুপুরে পুনরায় জমিতে মাটি কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দেশীয় অস্ত্রসহ লাঠিসোঁটা ব্যবহার করা হয়। এতে নারীসহ অন্তত ৪০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে মাসুক মিয়া, আনোয়ার হোসেন, রাসেল মিয়া, ইব্রাহিম আলী, আরজান আলী ও সালাতুর রহমানসহ ২০ জনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন,
“ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এসআই শরিফুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host