1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

ফিল্ডিংয়ে বাংলাদেশ সেরা তিন দলের একটি : আশিক মজুমদার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২২ সময় দর্শন

 

অনলাইন ডেস্ক

ফিল্ডিংয়ে বাংলাদেশ বিশ্বের সেরা তিন দলের একটি। এমন অভিমত পোষণ করেছেন বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ আশিক মজুমদার। বাংলাদেশি এই কোচ মনে করেন, ফিল্ডিং নিয়ে কঠোর পরিশ্রমের ফল হিসেবে মাঠে ভালো পারফরম্যান্স দেখাতে সমর্থ হচ্ছেন টাইগাররা। ফিল্ডিংয়ে একসময় বেশ নাজুক ছিল বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে অবশ্য সেই দৃশ্য অনেকটাই বদলেছে। টেস্টে কিছু ক্যাচ মিস হয়েছে স্লিপে। আশিকের চোখে যা স্বাভাবিক। ‘আমাদের প্লেয়াররা স্লিপ ক্যাচে অনেক ভালো। টেস্ট ক্রিকেটে, লঙ্গার ভার্শন ক্রিকেটে মনোযোগ ধরে রাখাটা জরুরী। আমাদের প্লেয়াররা কামব্যাক করেছে এটার পূর্ণ কৃতিত্ব ওদের দিতে হবে। প্রথম ও দ্বিতীয় ইনিংসে আমাদের স্লিপ ক্যাচিং মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে।’ শিষ্যদের প্রশংসা করে আশিক বলেন, ‘আমি কাছ থেকে যেটা দেখেছি, আমাদের প্লেয়ারদের রিয়ালাইজেশন পাওয়ার খুব তুখোড়। বিভিন্ন পরিবেশের সাথে খুব দ্রুত মানিয়ে নিতে পারে। নিজেদের নিয়ে খুব সুন্দরমতো প্রস্তুতি নেয়। ১৩৮-১৪০ কিলোমিটার গতির যে ক্যাচটি সাদমান ধরেছে, এত কাছ থেকে ধরা, ব্যাটার কাট শটের মতো খেলেছিল- মোটেও সহজ না।’ ঢাকা টেস্টে সাদমান ইসলাম অনিকের দৃষ্টিনন্দন ক্যাচ নিয়ে তিনি বলেন, ‘সাদমানের মাইন্ড পাওয়ার, কনসেন্ট্রেশন পাওয়ার সর্বোচ্চ লেভেলের। আসলে দলের সবারই- একশতে একশ। সে কারণেই দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত এনার্জি ছিল। প্রথম দিনের এনার্জি পঞ্চম দিনে গিয়ে ১১০ শতাংশ হয়ে গেছে মনে হয়েছে আমার কাছে, ফিল্ডিং কোচ হিসেবে।’ ‘মানুষের জীবনে উন্নতির কোনো শেষ নেই। প্রতিদিন শিখি, প্রতিদিন উন্নতি করি। আমাদের প্লেয়ারদের যে ডেডিকেশন, ফিল্ডিংয়ের প্রতি ভালোবাসা, উৎসাহ… এটা আরও ১% যদি আমরা বাড়াতে পারি, এতেই হবে। আমাদের প্লেয়াররা অনেক ভালো। অনেক অ্যাথলেটিক। ফিজিক্যালি অনেক ফিট। উন্নতির তো শেষ নেই। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও ভালো হবে।’

এ সময় তিনি জানান, ‘আমাদের ফিল্ডিং স্ট্যান্ডার্ড সর্বোচ্চ লেভেলের, আন্তর্জাতিক অঙ্গনে শীর্ষ তিন দলের একটা- যেটা আমি বিশ্বাস করি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host