1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

কুড়িগ্রামে খুরা রোগের প্রাদুর্ভাব: ৯ গরুর মৃত্যু, আক্রান্ত প্রায় আড়াই শতাধিক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৩ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক
কুড়িগ্রামে গবাদিপশুর মধ্যে খুরা রোগের (Foot and Mouth Disease) ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ৯টি গরুর মৃত্যু হয়েছে এবং জেলায় প্রায় ২০০ থেকে ২৫০টি গরু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।
সদর, রাজারহাট ও ভূরুঙ্গামারী উপজেলায় রোগটির সংক্রমণ সবচেয়ে বেশি। স্থানীয় খামারি ও গৃহস্থরা জানান, আসন্ন কোরবানির ঈদের আগে এ পরিস্থিতি তাদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।
কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন এলাকায় আক্রান্ত গরু দুর্বল হয়ে পড়ছে, দুধ উৎপাদন কমে যাচ্ছে এবং কিছু ক্ষেত্রে চিকিৎসা সত্ত্বেও প্রাণী মারা যাচ্ছে বলে জানান খামারিরা।
জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, মাঠ পর্যায়ে চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে। তবে ভাইরাসজনিত হওয়ায় রোগটির বিস্তার নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
একজন পল্লী প্রাণী চিকিৎসক বলেন, সময়মতো টিকাদান না হওয়া এবং সচেতনতার ঘাটতির কারণে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে চিকিৎসায় অনেক গরু সুস্থও হচ্ছে বলে তিনি জানান।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান বলেন, “তিনটি উপজেলায় সংক্রমণ বেশি। আমরা মাঠ পর্যায়ে চিকিৎসা ও নজরদারি কার্যক্রম জোরদার করেছি।”
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host