1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ইউনূস আমলের ভিসিদের বাদ দিয়ে একদিনে ১০ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৫৫ সময় দর্শন

 

স্বপ্ন প্রতিদিন ডেস্ক
দেশের ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে উপাচার্য (ভিসি) পরিবর্তন করেছে সরকার। অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমলে নিয়োগ পাওয়া প্রশাসকদের সরিয়ে বিএনপিপন্থী ও দলীয় বিবেচনায় নতুন মুখ বসানোর প্রক্রিয়ার অংশ হিসেবেই এ পরিবর্তন আনা হয়েছে বলে মনে করেন শিক্ষাবিদগণ। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের তথ্য জানানো হয়। নতুন নিয়োগপ্রাপ্তদের চার বছরের জন্য দায়িত্ব দেওয়া হলেও অবসরের বয়স পূর্ণ হলে সেই তারিখ পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন।

নতুন নিয়োগ পাওয়া উপাচার্যদের মধ্যে রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি হিসেবে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. একরামুল হক, ইসলামী বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করিম এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। বর্তমানে তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম রব্বানী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি করা হয়েছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মোহাম্মদ মোশারফ হোসেনকে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. আবুল হাসনাত মোহা. শামীম। অন্যদিকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া।

এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনিসুর রহমানের নিয়োগ বিকেলে দেওয়া হলেও সন্ধ্যায় তা বাতিল করা হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর অনেক ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার পদত্যাগ করেন। পরে অন্তর্র্বতী সরকার নতুন প্রশাসন গঠন করলেও এখন আবার সেই প্রশাসনের অনেককে সরিয়ে নতুন নিয়োগ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ৫৬টির বেশি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট আদর্শিক শিক্ষকদের অভিযোগ সাম্প্রতিক নিয়োগগুলোতে প্রশাসনিক দক্ষতার চেয়ে রাজনৈতিক ও আদর্শিক পরিচয় বেশি গুরুত্ব পাচ্ছে। ইউনূস আমলে জামায়াতের ভিসিদের বাছাই করে নিয়োগ দেওয়া হয়েছিল। এখন বিএনপিপন্থী শিক্ষকদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানান তারা।

সংশ্লিষ্টরা আরও জানিয়েছেন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)সহ আরও অন্তত ৩০টি বিশ্ববিদ্যালয়ে ভিসি পরিবর্তনের পরিকল্পনা রয়েছে সরকারের। সেখানেও দলীয় ভিসি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host