1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

আইসসহ জামায়াতের শীর্ষ নেতা আটক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২৬ সময় দর্শন

বিশেষ প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর অন্যতম ব্যস্ত শপিং মল ‘ফিনলে স্কয়ার’ তখন ক্রেতা-বিক্রেতাদের আনাগোনায় মুখর। কিন্তু এর মাঝেই সপ্তম তলায় চলছিল নিষিদ্ধ মাদক ক্রিস্টাল মেথ বা ‘আইস’ হাতবদল।

গোপন সংবাদের ভিত্তিতে ৪ঠা মে সোমবার রাতে সেখানে অতর্কিতে হানা দেয় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের একটি চৌকস দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে সটকে পড়ার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি দুই যুবকের।

​গ্রেপ্তারকৃতরা হলেন: মো. সাজ্জাদুর রহমান সাকিব (২৭) ও মো. আবু ফয়সাল (২৬)। তাদের তল্লাশি করে উদ্ধার করা হয়েছে উচ্চমূল্যের মাদক- ১৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস।

এদিকে ​গ্রেপ্তার সাকিবের রাজনৈতিক পরিচয় নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জামায়াত ও শিবিরের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন অনলাইন পোর্টালে দাবি করা হয় সাকিবের সাথে জামায়াত-শিবিরের কোনো সম্পৃক্ততা নেই।

তবে নেটিজেনরা খুঁজে বের করে এনেছে সাকিবের জামায়াত সম্পৃক্ততা, কেন্দ্রীয় নেতা ও সাংসদদের সাথে তার সখ্যতা, জামায়াত-শিবিরের বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতিসহ বিভিন্ন ছবি।

একইসাথে জানা গেছে, জামায়াতে তার রাজনৈতিক সম্পৃক্ততার কথাও। জামায়াতের যুব সংগঠনের পূর্বে তিনি শিবিরের রাজনীততেও সম্পৃক্ত ছিলেন বলে জানান স্থানীয়রা।

অনুসন্ধানে জানা গেছে, সাকিব ফটিকছড়ি থানা জামায়াত ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের অফিস সম্পাদক পদে রয়েছেন। যদিও দলের নেতারা এখন নিজেদের পিঠ বাঁচাতে নানারকম অসঙ্গতিপূর্ণ কথা বলছেন।

এই মাদক উদ্ধার অভিযানে নেমে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মিলেছে চাঞ্চল্যকর তথ্য।

গ্রেপ্তার মাদক কারবারিরা পুলিশকে জানিয়েছেন, এই বিপুল পরিমাণ আইস তাদের নিজেদের নয়। ফটিকছড়ির বাসিন্দা এক ওমান প্রবাসী ব্যক্তি বিদেশ থেকে এই মাদক তাদের কাছে পাঠিয়েছেন। মূলত তারা মধ্যস্থতাকারী হিসেবে চট্টগ্রামে এই মাদক বেচাকেনার সিন্ডিকেট চালাচ্ছিলেন।

​নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই চক্রের সাথে আরও কারা জড়িত এবং প্রবাস থেকে মাদক আসার রুটটি কোথায়, তা খতিয়ে দেখছে গোয়েন্দা বিভাগ। মাদক আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host