1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

ইউনূস ও নূরজাহান বেগমের বিচার দাবিতে বিক্ষোভ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৩ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক 
হাম মহামারিতে শিশুমৃত্যুর জন্য সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচার দাবিতে ঢাকার আদালত চত্বরে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। গতকাল বিকালে মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থি আইনজীবীদের একাংশ অংশ নেন। উপস্থিত আইনজীবীরা ড. ইউনূস ও নূরজাহানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউনিসেফের পক্ষ থেকে সতর্ক করা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার টিকার প্রচলিত সংগ্রহপদ্ধতি পরিবর্তন করে উন্মুক্ত দরপত্র (ওপেন টেন্ডার) পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেয়। ইউনিসেফের অনুরোধ উপেক্ষা করায় দেশে হামের টিকার তীব্র সংকট দেখা দেয়। এজন্য ৪ শতাধিক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে।

আয়োজকদের পক্ষে কায়েস আহমেদ অর্ণব নামে এক আইনজীবী বলেন, ‘স্বাস্থ্য খাতে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও নূরজাহান বেগমকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। শুধু হাম নয়, অন্যান্য টিকার ক্ষেত্রেও ওই সরকারের চরম গাফিলতি ছিল। এর সুষ্ঠু বিচার চাই।’ কর্মসূচির শেষ পর্যায়ে কয়েকজন আইনজীবী চোখে ও মুখে কালো কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host