1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দুর্দান্ত ওপেনিংয়ের পর হঠাৎ আয়ে ধস, বক্স অফিসে বিপাকে ‘টক্সিক’ তীব্র দাবদাহে স্পেনে ৫ হাজারের বেশি মৃত্যু, ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড রাতের মধ্যে কয়েকটি অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কিয়েভে নিহত অন্তত ৮ জন সমালোচনার মুখে ক্ষমা চাইলেন পাকিস্তানি তারকা ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার নয়: ট্রাম্প দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা: তারেক রহমান ফরিদপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন সাজা বুধবার আসছে এলএনজিবাহী জাহাজ, বর্তমানে সরবরাহ হচ্ছে ৭০০ মিলিয়ন ঘনফুট গুমের তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনকে ক্ষমতা দেওয়ার দাবি রাজশাহীতে

ঢাকায় প্রকাশ্যে যুবককে গুলি করে পালাল দুর্বৃত্তরা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৬০ সময় দর্শন
মো. রাফি হোসেন : ছবি সংগৃহীত

 

স্বপ্ন প্রতিদিন ডেস্ক
রাজধানীর লালবাগে শহীদনগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. রাফি হোসেন (২৬) নামে এক যুবক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাত ৮টার দিকে শহীদনগর ৩ নম্বর গলির বেড়িবাঁধে এই গুলির ঘটনা ঘটে। ওই এলাকায় ভুক্তভোগী যুবকের বাসা। তার বাবার নাম তাইজুদ্দিন। আহত রাফিকে হাসপাতালে নিয়ে আসা মো. সজিব বলেন, ওই এলাকার ইমনসহ কয়েকজন যুবক শাহিন নামে একজনকে খুঁজতে থাকে। শাহিনকে দেখেছি কি না, এমন প্রশ্নের জবাবে ‘দেখিনি’ বলতেই তারা আমাকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে। তিনি বলেন, এরপর আমি রাফিকে বাসা থেকে ডেকে আনি এবং ওদের কাছে যাওয়া মাত্রই ইমন পিস্তল বের করে রাফির ডান পাঁজরে গুলি করে পালিয়ে যায়। তখন আমি দ্রুত রাফিকে হাসপাতালে নিয়ে যায়। এ সময় ইমনের সঙ্গে স্থানীয় রেজাউল, মিন্টু, শাহবুদ্দিনসহ আরও ৮-৯ জন ছিলেন বলে জানান তিনি।

আহত রাফির মা মোমেনা বেগম বলেন, রাফির বন্ধুদের কাছ থেকে জানতে পেরেছি ইমন আমার ছেলেকে গুলি করেছে। কেন গুলি করেছে এখন পর্যন্ত জানতে পারি নাই। রাফি টি-শার্ট প্রিন্ট করে অনলাইনে বিক্রি করে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই যুবক ডান পাঁজরে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি লালবাগ থানায় জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host