1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

যুবদল নেতা বহিষ্কার, মাদক বিক্রির টাকা গোনার ভিডিও ভাইরাল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৫৫ সময় দর্শন
ছবি : সংগৃহীত
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

নাটোরের গুরুদাসপুরে নাজিরপুর ইউনিয়ন যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজার (৪২) মাদক বিক্রির টাকা গোনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনার পর বুধবার (১৩ মে) গভীর রাতে উপজেলার হামলাইকোল এলাকা থেকে আদম ব্যবসায়ী বুলবুলের স্ত্রী রুমা আক্তার লাবনীসহ (৩৩) রেজাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ১৫১ ধারায় মামলা দেখিয়ে তাদের জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। রেজাউল করিম রেজা গুরুদাসপুর উপজেলার দৌলতপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

এদিকে নৈতিক স্খলন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কাজ করার অপরাধে সদস্য পদসহ দল থেকে যুবদল নেতা রেজাউল করিম রেজাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক জাহিদ হাসান সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রেজাউল করিম রেজার নৈতিক স্খলন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কাজ করার অপরাধে সদস্য পদসহ দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, আদম ব্যবসায়ী বুলবুলের স্ত্রী রুমা দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছেন। ঘটনার রাতে স্থানীয়রা রুমা ও রেজাকে আটক করে পুলিশে দেয়। এর মধ্যে তারা মাদক সরিয়ে ফেলে। পরে নানা নাটকীয়তার পর তাদের বিরুদ্ধে ওয়ান ফিফটি ওয়ান ধারায় মামলা হয়। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, আদম ব্যবসায়ী বুলবুলের স্ত্রী রুমা সিগারেটে গাঁজা তুলছেন। পাশেই বসে থাকা যুবদল নেতা রেজা মাদক বিক্রির টাকা গুনছেন। এলাকাবাসী জানায়, এটা তাদের নিত্যদিনের কাজ।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম বলেন, আসামিদের কাছে মাদক না পাওয়ায় ১৫১ ধারায় পুলিশ মামলা রুজু করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host