1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

পার্বতীপুরে যুবদলের জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১১৫ সময় দর্শন

মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
জাতীয়তাবাদী যুবদলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা যুবদলের উদ্যোগে জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) বিকেলে পার্বতীপুর উপজেলা যুবদলের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিজার রহমান তপু। তিনি বলেন, দলের সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুবদলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুব রশিদ সংগ্রাম। তিনি বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মমিনুল ইসলাম (ডাক্তার)।
এসময় পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা সংগঠনকে আরও সক্রিয়, ঐক্যবদ্ধ ও জনমুখী করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক মতামত তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host