1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

এনসিপি নেতাকে ঘিরে উত্তেজনা—শোকজ ও সাময়িক বহিষ্কারের নোটিশ জারি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩৫ সময় দর্শন

 

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলা শাখার ফুলবাড়ী উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়ক ও জেলা সদস্য জাকির আহম্মেদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে জাকির আহমেদের বিরুদ্ধে গুরুতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে জেলা আহ্বায়ক কমিটি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় তাকে সকল ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়।
জেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জারি করা লিখিত নোটিশে বলা হয়েছে, তার কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ও শৃঙ্খলার পরিপন্থী হওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
একই সঙ্গে নোটিশে আরও উল্লেখ করা হয়, কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—এ বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে। উক্ত ব্যাখ্যা দিনাজপুর জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host