1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

শক্তিশালী ঘূর্ণিঝড় গনি আঘাত হেনেছে ফিলিপাইনে

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩৯৮ সময় দর্শন

শক্তিশালী ঘূর্ণিঝড় গনি ফিলিপাইনে আঘাত হেনেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে ফিলিপাইনের আবহাওয়া বিভাগের বরাত দিয়ে বলা হয়েছে, আজ রবিবার কাতানদুয়ানেস দ্বীপে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৫ কিলোমিটার। এতে ভূমিধসের ঘটনা ঘটেছে।

ঘূর্ণিঝড় গনি লুজোন দ্বীপ অতিক্রম করেছে। এই দ্বীপেই ফিলিপাইনের রাজধানী ম্যানিলা অবস্থিত। অন্তত ১০ লাখ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

ফিলিপাইনের সরকারি কর্মকর্তারা বলছেন, ঘূর্ণিঝড় গনির ফলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে ফিলিপাইনের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে বলা হয়েছে, আগামী ১২ ঘণ্টায় লুজোন ও কাতানদুয়ানেস দ্বীপে প্রবল ঝড়বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে। ওই এলাকাগুলোতে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে।

গত সপ্তাহে ফিলিপাইনে ঘূর্ণিঝড় মোলাভ আঘাত হানে। ওই ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ওই এলাকাতেই ঘূর্ণিঝড় গনি আঘাত হেনেছে।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host