1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালির টোল থেকে প্রথম আয় পেল ইরান চরম বিপর্যয়ের মুখে দেশের পোল্ট্রি শিল্প হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল ২৬ শিশুর: চট্টগ্রামে নিউমোনিয়ার রুদ্ররূপ সরকারের সমালোচনায় গ্রেপ্তার ৪, পুরোনো দমন-পীড়নের পুনরাবৃত্তি: হিউম্যান রাইটস ওয়াচ হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ২৪ ঘণ্টায় ৯ শ্রমিক অপহরণ ও মুক্তিপণ দাবি: আতঙ্কে বান্দরবানের রাবার চাষিরা ভারতের বিধানসভা নির্বাচন: হিলি স্থলবন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের আড়ালে সার্বভৌমত্ব বিক্রি! দেশের গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার সেচ পাম্পের মালিক ৭ হাজার, ফুয়েল কার্ড পেয়েছে মাত্র ২ হাজার: ফসল বাঁচাতে দিশেহারা কৃষক

জামালপুরে সরকারি গুদামের ১৫ টন চালসহ ট্রাকচালক আটক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৬ সময় দর্শন

জামালপুর প্রতিনিধি

জামালপুরে সরকারি সিংহজানি খাদ্য গুদাম থেকে ১৫ টন চাল সরিয়ে নেওয়ার সময় ট্রাকচালককে চালসহ জব্দ করেছে র‌্যাব। বুধবার (২২ এপ্রিল) দুপুর ২টার দিকে শহরের ডাকপাড়া এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। র‍্যাব ও স্থানীয় সূত্র জানায়, ‘সরকারি সিংহজানি খাদ্য গুদাম থেকে একটি ট্রাকে করে ১৫ টন চাল শেরপুরের রিমি অটোরাইস মিলে নেওয়া হচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালসহ ট্রাকটি জব্দ করা হয় এবং চালককে আটক করা হয়।’
সিংহজানি খাদ্য গুদামের সংরক্ষণ ও পরিবহন কর্মকর্তা (এসএমও) ইসরাত আহমেদ বলেন, ‘চাল আমার গুদাম থেকে বের হয়নি। আমার কাছে প্রয়োজনীয় সব কাগজপত্র রয়েছে। যে কেউ চাইলে তদন্ত করে দেখতে পারেন। এ ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’
র‍্যাব-১৪ জামালপুর কম্পানি কমান্ডার মেজর লাবিদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ১৫ টন চালসহ একজনকে আটক করা হয়। পরে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে জানানো হলে তাদের প্রতিনিধি এসে নিশ্চিত করেন সরকারি চাল কালোবাজারে নেওয়া হচ্ছিল। জব্দ চাল থানায় হস্তান্তর করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host