1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
তেল নিতে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কৃষকের মৃত্যু - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

তেল নিতে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কৃষকের মৃত্যু

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১০৪ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক 
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে পেট্রোল পাম্পে তেল নিতে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হিটস্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে কেশরহাট ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

মৃত ওই কৃষকের নাম আব্দুল আলাম ওরফে আলাউদ্দিন (৬০)। তিনি কেশরহাট পৌর এলাকার বাকশৈল গ্রামের নাসের আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বোরো ধান ক্ষেতে সেচ দেওয়ার জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত কেশরহাট পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন আলাউদ্দিন। একপর্যায়ে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। তিনি বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি ওই ব্যক্তি হিটস্ট্রোকে মারা গেছেন। মৃত আলাউদ্দিনের পরিবার যদি সরকারি সহায়তা বা ক্ষতিপূরণের আবেদন করে, তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সাহায্য করা হবে।’

মোহনপুর থানার এসআই ইয়ামিন আলী বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host